somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬০ ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হচ্ছে মানুষ : সতর্ক থাকুন

২২ শে জুলাই, ২০১২ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারী ৬০টির বেশি পিসিটিসি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্টরা। ওয়েবসাইটগুলোর মাধ্যমে অ্যাডক্লিক, পিটিসি ও এমএলএম প্রতিষ্ঠানে বিনিয়োগ করে হাজার হাজার মানুষকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের সদস্য হওয়া ও তাদের সঙ্গে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি একেএম ফাহিম মাশরুর গতকাল আমার দেশ-কে বলেন, বেশকিছু অনলাইন প্রতিষ্ঠান পিটিসি ও আউট সোর্সিংয়ের কথা বলে মানুষকে প্রতারিত করছে। অনলাইনে টিক দেয়া বা ক্লিক করে সহজে অর্থ আয়ের পথ দেখাচ্ছে। এসব প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছেন তারা। এছাড়া বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতারাও প্রতারক এসব ওয়েবসাইট সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলছে। বিসিএস সভাপতি ফয়েজ উল্লাহ খান প্রতারক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সবাইকে সতর্ক থাকা ও ওইসব প্রতিষ্ঠানে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির নানান ধরনের আকর্ষণীয় স্লোগান ব্যবহার করে শুধু ক্লিক করে কিংবা টিক দিয়ে অর্থ আয়ের স্বপ্ন দেখাচ্ছে প্রতিষ্ঠাগুলো। তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপন করছে। গ্রাহকরা হঠাত্ গিয়ে তাদের অফিসে তালা ঝুলতে দেখেন। ক্ষুব্ধ হয়ে ভাংচুর করেন, মিছিল করেন। কিন্তু গা-ঢাকা দেয়ার পর ওইসব প্রতিষ্ঠানের মূল কর্মকর্তাদের খুঁজে পাওয়া যায় না। গ্রাহকরা তাদের বিনিয়োগকৃত অর্থও ফেরত পান না।
বেসিস ও বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো থেকে সম্প্রতি বাংলাদেশে অবৈধ ও প্রতারণামূলক পেইড টু ক্লিক (পিটিসি) সাইটগুলোর তালিকা তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ডোলান্সার, স্কাইলান্সার, বিডি ফ্রিলান্সিং, নিউভিশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে গ্রাহকেব সঙ্গে প্রতারণা করেছে বলে প্রমাণিত হয়েছে।
প্রতারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, Bdfreelancing.com, Dolancer.com, skylancers.com, skywalker.com, lancetech.com, adssourcing.com, newsheraton.com, visionaddworld.com, makegem.com, googleaddclick.com, newsheration.com, diggnity.com, quickearns.com, workfordollar.info, adverview.com, airypal.com, clicksnetwork.com, midds.org, adslink-bd.com, eyelancer.com, alertpayclick.com, microbiz.com, adzzon.com, uniquelancer.com, ptcbank.net, bestelance.com, lancingfore.com, freedesklancer.com, intadfoundation.com, paradiseusainc.com, earningsip.com, skywalkerltd.com, uniqsot.com, microclicker.com, onlineaddclick.com, onlinenet2work.com, esource.com.bd, bdsclickcenter.com, orbilancer.org, eclixsense.com, foxclicks.com, allictsolution.com, world4earn.com, dreamkite.com, megatypers.com, minutelancer.com, 3gclick.com, affaritrack.com, clixworld.com, microlancer.com, orkit-net.com, freelancerit.net, eclickbangladesh.com, friendslinkbd.com, legaljobway.com, exonet.com, skylarkjobs.com, lifepayment.com, eoearning.com, orchid.net.
সংশ্লিষ্টরা আরও জানান, এই তালিকায় নেই এমন অনেক সাইটও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা লোভনীয় কথা শুনিয়ে তরুণ সমাজকে তাদের দলে ভেড়াচ্ছে। তাদের কাছ থেকে অর্থকড়ি নিয়ে কেটে পড়ছে। এসব সাইট অনলাইনে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের কথা বলে বিভিন্নভাবে প্রতারণা করছে। ইন্টারনেট ও প্রযুক্তি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় কিছু এমএলএম আর পিটিসি সাইটের পেছনে নিজেদের মননশীলতা বিকিয়ে দিচ্ছে তরুণরা। এসব সাইটগুলো আমাদের তরুণ সমাজের মেধাগুলোকে অলস করে দিচ্ছে। নিজে কিছু করার বিষয়ে আগ্রহ হারাচ্ছে। তাদের কর্মদক্ষতা কমিয়ে দিচ্ছে। অর্থের নেশায় পড়ে ছাত্ররাও পড়া লেখার পরিবর্তে মূল্যবান সময় নষ্ট করছে। এসব অবৈধ ও প্রতারণামূলক পিটিসি সাইটগুলোর ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
এসব প্রতারক প্রতিষ্ঠানের কাছে তা গিয়ে তরুণদের উচিত ওয়েব ডিজাইন-ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি ইত্যাদি হাতে কলমে শিক্ষা নেয়া। এতে একজন ছাত্র কিংবা তরুণ এক সময় নিজে থেকেই দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×