somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প

১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাউম ও হাসু সম্পর্কিত জটিলতা
আলাউল হোসেন

ভোরের আলো আঙিনায় আসার সাথে সাথে অনেকেরই মনে নতুন কোন প্রাপ্তির প্রত্যাশায় পূলক লাগে। গতকাল কিংবা গতরাতের মধুর কোন স্মৃাত নতুন দিনের শুরুতে আর একবার কারো মনে পড়লে পুলকের রেশটুকু ধরে শুধু শুরু হয় নতুন দিনের যাত্রা। এরকম পুলক ওর মনেও লাগে প্রতিদিন সকালে। ওর নাম কাউম। ওর পুরো নাম কাউম কি কাইয়ুম তা আজ বোঝার উপায় নেই। কেননা ও সকলের কাছে কাউম নামেই পরিচিত। কেউ কেউ অবশ্য কাউয়্যাম বলেও ডাকে। যা হোক বিকৃত অর্থের নামের মত ওর জীবনটাও বিকৃত। কতই বা বয়স হবে? ত্রিশ বছর? খুব বেশি হলেও পঁয়ত্রিশ বছর।

কাশীনাথপুর যাত্রী ছাউনীর বারান্দায় শুয়ে আছে কাউম। প্রতি রাতেই কাউমের প্রতীা আগামীকাল নিশ্চয়ই কিছু ভালো খাবার ডাস্টবিনে আসবে। যেমন গতকাল খুঁজতে খুঁজতে ভাই ভাই হোটেলের পাশের আবর্জনার মধ্যে আ¯Í একটা ভাল ডিম পেয়ে গিয়েছিল। ডিমের খোসা ঘাটতে ঘাটতে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতই ডিমটা পেয়েছিল। তাছাড়া গতকাল ও ভাল একটাপরাটার অর্ধেকও পেয়েছিল। তবু ডিম পাওয়াটাই ওর কাছে বেশি খুশির ছিল। আর একটু পরে গেলে হয়তো হাসু পাগলীর পেটেই যেত ডিমটা। অবশ্য হাসু পাগলীকে দেখে ওর কেমন যেন মায়াও লাগে। ডিমটা হাতে নিয়ে ভাল করে ওর তেল চিটচিটে গন্ধযুক্ত ছেঁড়া লুঙ্গিতে মুছে নেয়। তারপর চারিদিকে তাকিয়ে দেখে বেশ কয়েকটা পাগলের মাঝে দাঁড়িয়ে হাসু পাগলীও হোটেলের দিকে চেয়ে আছে। কাউমের দয়ার শরীর। একটা আ¯Í ডিম পেয়েছে। ও তাই পরাটার টুকরোটুকু হাসুকে দিয়ে দেয়।

তখনও সূর্য ওঠেনি। রা¯Íা দিয়ে দুইএকজন লোক হেঁটে যাচ্ছে। ওদের কারো কারো মাথায় টুপি। মসজিদ থেকে নামাজ পড়ে হয়তো ঘরে ফিরছে। কাউম আর দেরি করে না। দ্রুত উঠে পড়ে। ওকে নিখিল হোটেলের পিছনে যেতে হবে। এতণে বাসী খাবারগুলো হয়তো ফেলে দিয়েছে হোলে মালিক। কাউম নিখিলের দিকে পা বাড়ায়। গিয়ে অনেক কিছু পেয়ে যায়। বড় একটা কাগজে পরাটার টুকরো, কমলার আধ খাওয়া কোয়া, পাউরুটীর খণ্ড টুকরো ইত্যাদি বয়ে এনে কাশীনাথপুর ব্রীজের পাশে বসে খেয়ে নেয়। আজ ওর ভাগ্য ভালো। অনেকগুলো খাবার পেয়েছে। গতকাল পরাটার টুকরোটুকু হাসু পাগলেিক দিয়ে ওর কাছে খাবার কিছুই ছিল না। ছিল শুধু সেই ডিমটা। ওর মাথায় একটা বুদ্ধি এসেছিল, তাইতো দোকানপাট খোলা হলে সেই ডিমটা বিক্রির জন্য একটি মুদির দোকানে দেখিয়েছিল। দোকানী ডিমটা দেখে শুনে চোরাই ডিম বলে ওর হাত থেকে কেড়ে নিতে গেলে ও দৌড়ে পালিয়ে এসেছিল। পরে একটা বুড়ো ডিম ক্রেতার কাছে এক টাকা বিক্রি করেছিল। টাকাটা জমানোর ইচ্ছে থাকলেও ুধার তাড়নায় ও একটা রুটি কিনে খেয়েছে।

প্রতিরাতের মত আজও কাউম যাত্রী ছাউনীর বারান্দায় শুয়ে আছে। সন্ধ্যেবেলা অবশ্য তেমন খিদে ছিল না ওর। কিন্তু এই মাঝরাতে কেমন যেন খিদে খিদে লাগছে। অবশ্য খিদে পাওয়া ওর কাছে নতুন কোন ব্যাপার না। বারান্দার ওপাশে বায়লাবুড়ি শুয়ে থাকে। মাঝে মাঝে বুড়িটা কাউমকে এটা ওটা খেতেও দেয়। বায়লার রোজগার ভালোই। ভিে করে। খাবারও পায়। খিদের প্রচণ্ডতায় কাউম বায়লাবুড়ির কাছে যায়। বুড়ি কাউমের মনোভাব বুঝতে পারে। খিদে লাগলেই ও বুড়ির কাছে হাত পাতে। মাঝে মাঝে যে বুড়ির এটা ওটা হাতিয়ে নেয় না, তাও নয়। বুড়ি আজ কাউমের উপস্থিতিতে রু² হয়ে ওঠে। কাশতে কাশতে কর্কশ কণ্ঠে বলতে থাকে- বুড়্যালব্দা, আমার কাছে কী? হাসু পাগলীর কাছে যা। এট্টা ভালো খাওয়ারতা পালি তো হাসুরে দিস। এহুন আমার কাছে কী? হে তোরে দ্যাহে না? আমি তোর কিডা? আমার কাছে আইচিস ক্যা? গালাগালী করলেও বুড়ির দয়ার শরীর। বালিশ হিসেবে ব্যবহৃত ছেঁড়া থলেটার ভিতর থেকে একটা আটার রুটি কাউমকে দেয়। কাউম খেতে খেতে ভাবে কাল যদি কোথাও ভাল খাবার পাওয়া যায়, তাহলে বুড়িকে এনে দেবে। অবশ্য এর আগেও কাউম এ অবস্থায় এ রকম ভেবেছে, কিন্তু বুড়িকে আজও কিছু দেওয়া হয়ে উঠেনি। আসলে উদ্দেশ্য ও পরিকল্পনাহীন জীবনের সকল বৈশিষ্ট্য কাউমের মধ্যে বিদ্যমান। আজকের পরিকল্পনা মূহুর্তের ব্যবধানে তার কাছে অর্থহীন হয়ে পড়ে। সেজন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে কাউকে কিছু দেয়া কাউমের পে সম্ভব হয় না।
সেদিনও হাসুর সঙ্গে দেখা করার কোন পরিকল্পনা কাউমের ছিল না। প্রাত্যাহিক কাজের অংশ হিসেবে সে নিখিল হোটেলের পিছনে আবর্জনা ঘাটতে গিয়েছিল। উদ্দেশ্য ছিল পাউরুটি, মিষ্টি বা ডিমের কোন অংশ যদি খাদ্য হিসেবে পাওয়া যায়।

দুই.
সূর্য তখনও উঠেনি। তবে আলো ছায়ার একটা লুকোচুরি খেলা যেন পূর্ব দিগন্ত থেকে শুরু হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। কাউমের কাছে এই সময়টার মূল্য খুব বেশী। কারণ কুকুর বা কাকের উপদ্রব এখনও শুরু হয়নি। প্রায় প্রতিদ্ব›িদ্বতাহীন বিচরণ এখন তার। হাসু বা বায়লারা এলেও কাউম তাদের খুব বেশী মূল্য দেয় না। কাউকে সে প্রতিদ্বন্বিও মনে করে না। দিনের এই সময়টাতে আবর্জনার স্তুপে সেই সম্রাট। তাহলে কে তার সম্রাজ্ঞী? কাউম নিজের অজান্তে উচ্চস্বরে হেসে উঠে। হাসি তো নয় যেন হায়েনার চিৎকার। ভয়ার্ত কেউ তার পাশে নড়ে চড়ে উঠে। বাম পাশে চোখ ফেরায় কাউম। দুটো মানুষের ছায়া স্পষ্ট দেখতে পায় সে। তাদের একজন আরেকজনকে নিজের বুকের একেবারে গভীরে টেনে নিতে চাইছে। কিন্তু দ্বিতীয় জনের এ কাজে যেন ভীষণ আপত্তি। ফলে, ব্যবধান বাড়ছে দুজনের মধ্যে। কাউম চোখ দুটো বড় করে তাকায়। মানুষ দুটোর একজন যেন দৌড়ে তারই কাছে আসছে। লুঙ্গিতে চোখ দুটো পরিস্কার করে সে। সত্যিই একজন দ্রুত এগিয়ে আসছে তার দিকে। কাউম আরো ভাল করে তাকায়। এবার সে স্পষ্ট বুঝতে পারে তার কাছে এগিয়ে আসা মানুষ একটি মেয়ে। আর পিছনে যে তাকে ধাওয়া করছে সে অবশ্য পুরুষ। কাউম ভেবে অবাক হয় সেও তাহলে কোন মেয়ের একটা আশ্রয় হতে পারে। ইতোমধ্যে মেয়েটা তার পাশে এসে দাঁড়িয়ে হাপাচ্ছে। কাউম কী করবে ভেবে পায় না। মুহুর্তের মধ্যে মেয়েটা তাকে জড়িয়ে ধরে। এই প্রথম সে কোন নারীর স্পর্শ পেল। গোটা শরীরে যেন তার বিদ্যুৎ খেলে যায়। এই প্রথম সে টের পেল পুরুষের জীবনে মেয়েদের আলাদা একটা প্রয়োজন আছে। সেও মেয়েটাকে বুকের গভীরে টেনে নেয়। তারপর মুখটা চোখের সামনে তুলে ধরে দেখে মেয়েটা হাসু পাগলী। কাউম অবাক বিস্ময়ে জিজ্ঞেস করে- হাসু তুই? হাসু কোন উত্তর দিতে পারে না। পিছনে ফিরে সে আঙ্গুল নির্দেশ করে দেখায়- একজন দ্রুত এগিয়ে আসছে। সে হাসুকে পেতে চায়। কিন্তু তাকে হাসুর খুব অপছন্দ। সে তাই দৌড়ে এসেছে কাউমের কাছে নিরাপদ একটা আশ্রয় যদি পাওয়া যায়। কাউম পেছন ফিরে তাকায়। কাশীনাথপুরের স্থানীয় জোয়ান পাগল জাফরকে দেখতে পায়। জাফর খুব নিকটে পৌঁছে গেছে। কাউম কি তার ছোবল থেকে হাসুকে রা করতে পারবে? মুুহুর্তে সে কী যেন ভাবে। তারপর হাসুকে টানতে টানতে সে রা¯Íার দিকে দৌড়ায়। হাসুও পা বাড়ায় কাউমের সঙ্গে। কে জানে পৃথিবীর আদিম মানব মানবীর পথ চলা ঠিক এভাবে শুরু হয়েছিল কিনা। তবে সেইদিন থেকে কাউম আর হাসু পাগলীকে আর কাশীনাথপুরের কোথাও দেখা যায়নি কোনদিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×