অনুভব। আবেগ। অনিবার্য ক্ষিদে ?
চাষাবাদে ভিজে যায় এ শরীর
অবিরাম বৃষ্টিপাতে।
বন্ধনের জন্য সেতু; এতো স্বাভাবিক প্রয়োজন।
ভ্র“ণ তৈরির অপরাজেয় সেতুর উপর
আমরণ প্রগতিশীল প্রক্রিয়া; জন্ম ও বসবাসে।
তোমার অনাবৃত শরীর যদি
আমি ভিন্ন কেউ ছুঁয়ে দেয়
তবে জন্ম থেমে থাকবে না; প্রজন্ম রুগ্ন হবে।
বিশ্বাস করো এ আমি চাইনে কখনও
বিশ্বাসের তুমিও।
জনশ্র“তির তাবৎ কলঙ্ক বুক নিয়ে
আমরা লড়বো
সময় ও সুন্দরের প্রয়োজনে।
তুমি সবাসনে, আমি হাটু গেড়ে
অতঃপর বীর্যপাতের ঝংকারে ও অলংকারে
সৃষ্টি হবে অভিনব ভিন্ন পৃথিবী...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

