ও-কার (ে া) ব্যবহারের নিয়ম :
০১. অ বা আ-কারের পর উ কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার (ে া) হয়। ও-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন :
অ + উ = ও-কার > পর + উপকার = পরোপকার
অ + উ = ও-কার > সূর্য + উদয় = সূর্যোদয়
অ + ঊ = ও-কার > নব + ঊঢ়া = নবোঢ়া
আ + উ = ও-কার > কথা + উপকথন = কথোপকথন।
০২. অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর স্বরবর্ণের ‘অ’ কিংবা অন্য কোন ঘোষবর্ণ থাকলে ‘অ’ স্থলে ও-কার হয়। ও-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন :
মনঃ + যোগ = মনোযোগ স্বরঃ + বর = সরোবর
সদ্যঃ + জাত = সদ্যোজাত তপঃ + বন = তপোবন।
০৩. মূল ইংরেজি শব্দে O থাকলে প্রতিবর্ণে ও-কার হয়। যেমন : বোনাস (Bonus), পোলার (Polar), নোট (Note) ইত্যাদি।
আলাউল হোসেন
বি.এ(অনার্স),এম.এ(বাংলা)
প্রধান শিক্ষক
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশিনাথপুর, পাবনা।
E-mail: [email protected]
web:www.alaulhossain.blogspot.com
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



