‘ণ’ ব্যবহার/ ণ-ত্ব বিধানের নিয়ম :
০১. ঋ, র, ষ-এর পরস্থিত দন্ত ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন : ঋণ, তৃণ, বর্ণ, কারণ, মসৃণ, কৃষ্ণ, উষ্ণ ইত্যাদি।
০২. ঋ, র, ষ-এর পরে স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব, হ বা ং (অনুস্বার) থাকলে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন : হরণ (হর + অ + ন), অর্পণ (অর + প + ন), কৃপণ (কৃ + প + অ + ন)। এরূপ ভ্রমণ, ব্রাহ্মণ, লক্ষণ ইত্যাদি।
০৩. ট বর্গের পূর্বের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যথা : কণ্টক, কাণ্ড, ঝাণ্ডা, লুণ্ঠন, ভাণ্ড, চণ্ডী, দণ্ড ইত্যাদি।
০৪. প্র, নির, পরি- এই তিনটি উপসর্গের পর, নদ, নম্, নশ্, নহ্, নী, নুদ এই কয়টি ধাতুর পরে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যথা : প্রণাম, নির্ণয়, পরিণয় ইত্যাদি।
০৫. প্র, পরা, পূর্ব ও অপর -এই চারটির পরবর্তী অন্য শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যথা : প্রহ্ণে, পরাহ্ণ, পূর্বাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি।
০৬. পর, উত্তর, চান্দ্র, নার, রাম শব্দের পর আয়ন শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যথা : পরায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ ইত্যাদি।
০৭. ‘অগ্র’ শব্দের পরবর্তী ‘নী’ ও ‘হায়ন’ শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যথা : অগ্রণী, অগ্রহায়ণ ইত্যাদি।
০৮. কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ হয়। যথা : চাণক্য, নিক্কণ, কোণ, গণ, কণা, বাণী, বাণিজ্য, শাণিত, ফণী, লাবণ্য, চিক্কণ, লবণ, পিণাক, পণ, মাণিক্য, কল্যাণ, আপণ, ঘুণ, বণিক, বিপণী, নিপুণ, কঙ্কণ, ভণিতা, বাণ, কণিকা, উৎকুণ, গণিকা, শোণিত, পণ্য।
আলাউল হোসেন
বি.এ (অনার্স) এম. এ (বাংলা)
প্রধান শিক্ষক,
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশিনাথপুর, পাবনা-৬৬৮২।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


