somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়যাপন

২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আবিস্কার করলুম বড়ো হয়ে গেছি, বুঝলাম পড়ে পাওয়া চোদ্দ আনার মত একখান গোটা জীবন রয়েছে হাতের মুঠোয়.... তখন বেশ মজা পেয়েছিলাম। চারপাশে রূপ, রস, বর্ণ, গন্ধের ছড়াছড়ি। কোনটা ছেড়ে কোনটার আস্বাদ নিই ! ততক্ষণ দিন কাটছিলো সুখে যতদিনে চিনতে শিখলাম এ মাটিতে বাঁচা মানেই আপোষ করে! সময় পেরিয়ে গেছে বেশ কিছু আবর্তন তখন। সে চিনিয়ে দিলে টিকে থাকার পথ। আর কানে কানে বললে যদি বাঁচতে চাও তো গোল্লায় যাও। তোমার সাথে কোন সহচরবৃত্‌তি নেই। বুঝলাম বেঁচে থাকতে চাইলে এই হয়ে উঠবে আমার প্রবল প্রতিপক্ষ। সেই শুরু.....।



আজ প্রবল পরাক্রমে যখন আকাশবাড়ির একচিলতে কোন, সুখের হরেকরকমবা আয়োজন, সমস্ত পাহাড় করে রাখা স্বপ্ন আমাকে আড়াল করে নির্জনে, সে এসে দাঁড়ায় সামনে। হাসে। আমি নক্‌আউট হয়ে যাওয়া খেলোয়াড়ের মতো হতঃশ্বাস হয়ে ঘাড় গুঁজে দ' হয়ে থাকি। আর লিখি। দিস্তা দিস্তা কাগুজে স্বপ্ন। বাতিল হয়ে যাওয়া অভিমান। অক্ষম আক্রোশ। ...........

সময়। আমার একমাত্র নেশা। আমার একমাত্র উত্সন্নতা। আমার একমাত্র প্রেম। আমার অনতিক্রম্য প্রতিদ্বন্দী। কোন একদিন আসবে, অবশ্যই আসবে, আমি ওর বুকের ওপরে উলঙ্গিনী নৃত্য করবো। আমার আকাশবাড়ির মাটির নাগালছাড়া ছাদ থেকে জড়িয়ে ধরবো ওকে, আশ্লেষে মিশিয়ে ফেলবো আমার কবিতায় খাতায়। সেদিন চাঁদ হলুদ হয়ে উঠবে। সোঁদা মাটির গন্ধ উঠে আসবে সাজানো সংসারে। ডিমের খোসার মতো খুলে যাবে স্বাচ্ছন্দ্যের পরকীয়া আস্তরণ। আমি উন্মুক্ত হবো রেললাইনের ধারের বস্তিতে। নোংরা, কাদামাখা কটুগন্ধময় গর্ভিনীর জঠরে। সেইদিন আবার লিখবো জয়বার্তা। সন্মুখসমরে আহ্বান করবো ওকে অনন্ত বিশ্বাসে। তারপর....... আবার মিলিয়ে যাবো ওর সঙ্গে - কোন এক রাত্রিভোর সংগ্রামের মানচিত্রে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×