somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবসে এক নারীর আকাঙ্খা

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কখনো বিশেষভাবে নারী বা পুরুষ নিয়ে কোনো কিছু লিখি না । আজকে সকাল সকাল একজনের একটা কথায় এতটা আঘাত লাগল যে না লিখে পারছি না ... আজকে নারী দিবস সবাই আমরা জানি .. আমার বাসার এক জনৈক ভাড়াটিয়া বলছিলেন যে বাঙালি নাকি এসব পশ্চিমা সংস্কৃতি নিয়ে বেশি মাতামাতি করে 'মেয়েছেলে' দের বেশি বেশি 'জাতে' তুলে এদের 'দর' বাড়াচ্ছে । অথচ আমাদের কত উৎকৃষ্ট সংস্কৃতি , কত সমৃদ্ধ সভ্যতা !
ভাবতে অবাক লাগে ... যে সভ্যতা , সুদৃঢ় পারিবারিক বন্ধনের গর্ব এদেশের তাবৎ পুরুষ করে থাকে , একবারও তারা নারীকে মেয়েছেলে বলার আগে ভাবে না যে এই মেয়েছেলেরাই তিলে তিলে এই সভ্যতাকে আকৃতি দিয়েছে , পশ্চিমা মেয়েরা যখন স্বামীকে নিয়ে বিন্দুমাত্র অসন্তোষ থাকায় বিবাহবিচ্ছেদের কেস ঠুকেছে , ঠিক তখনি এদেশের মহিলারা স্বামী বাইরের মেয়ে নিয়ে মজে আছে এটা জেনেও স্বামীর মঙ্গল কামনা করেছে বিনা দ্বিধায় .. সন্তানকে বাবার থেকে দূরে সরিয়ে নিজের বাপের বাড়িতে পাড়ি জমায়নি ।কৌলিন্য প্রথার স্বীকার হিন্দু মেয়েরা যে স্বামীকে এক আধবারও দেখেনি , তারা সেই স্বামীর মঙ্গল চেয়ে উপোস থেকেছে । একটা মেয়ে তার জন্মের পর থেকে অন্যের জন্য আত্মত্যাগ করতে শেখে । বাবা মায়ের ইচ্ছের সামনে সে নিজের ইচ্ছেকে ছোট করে দেখে চিরকাল , তাই সাংবাদিক হয়ে দুনিয়া কাপানোর কিংবা ফাইটার প্লেন চালিয়ে মেঘ ছোয়ার স্বপ্ন দেখলেও তাকে অন্যের ইচ্ছের কারণে ডাক্তারের এপ্রোন পরে জীবনটা কাটায় । বিয়ে করে আরেকটা সম্পূর্ণ অচেনা পরিবারের সকলকে নিজের ভেবে আপন করে নেয় । দুবছর পর কোলে আসা ছোট্টটির জন্য সে সারাজীবনের সব শখ , আহ্লাদ , স্বপ্ন নির্দিধায় জলান্জলি দেয় । এভাবে আপনজনদের জন্য যে নিজেকে বিলিয়ে দেয়ার আগে একবারও ভাবে না , আমাদের তথাকথিত শিক্ষিত রা সেসব মেয়েদের মেয়েছেলে বলার আগে একটুও চিন্তা করে না কেন ? এই মেয়েছেলে বলা টা শুধু সাধারন মেয়েকেই বলা নয় , এই মেয়েছেলে তার মাও , তার বোনও । সংস্কতি নিয়ে যখন এত গর্ব তখন নারী দিবস না হয় উদযাপন না-ই করলেন , কিন্তু সেই সংস্কৃতি কে মনে করেই নারীকে মেয়েছেলে না ভেবে সম্মান করতে শিখুক এই সমাজ ... যারা নবীকন্যা ফাতিমাকে মা বলে সম্বোধন করে , যারা মেরীকে মা ভাবে , যারা দুর্গাকে " শক্তিরূপেন সংস্থিতা " ভেবে তার সামনে মাথা নোয়ায় , তারা আর দশটা মেয়েকে একটু সম্মান করতে , একটু শ্রদ্ধা করতে এতো দ্বিধান্বিত কেন ??
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×