somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বানরেরা যে কারণে কথা বলতে পারে না

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোতাপাখির শব্দভাণ্ডারে ১০০+ শব্দ থাকতে পারে। Kosik নামের হাতিটি অল্প একটু কোরিয়ান ভাষা বলতে পারে। আশ্চর্য যে আমাদের সবচেয়ে কাছের প্রজাতি বানর ও শিম্পাঞ্জি কথা বলতে পারে না। তারা কেবল একটু আধটু কিচির মিচিরেই সীমাবদ্ধ থাকে। কয়েক দশক ধরেই বিজ্ঞানীরা বানরের কথা বলার অক্ষমতার জন্য কণ্ঠনালীর গঠনকেই দায়ী করছে।

কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে বানর ও কাছাকাছি গোত্রের প্রাণিগুলোর কথা বলার অক্ষমতার জন্য দায়ী তাদের মস্তিষ্ক। তাদের মস্তিষ্ক কথা বলার জন্য যথাযথভাবে গঠিত হয়নি।
গবেষণায় প্রমাণিত যে বানরের কণ্ঠনালী কথা বলতে অনেক বেশি সক্ষম যতটা আগে ভাবা হতো। বলেছেন জন এসলিঙ, একজন ভাষাতাত্ত্বিক ও ধ্বনি বিশেষজ্ঞ, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা।

গবেষণার প্রধান নেতৃত্বদানকারী, Willium Tecumseh Sherman Fitch III, একজন বিবর্তন জীববিজ্ঞানী, বলেছেন যে, বানরেরা কেন কথা বলে না, এই প্রশ্ন ডারউইনের আমল থেকেই। ডারউইন ভাবতো মানুষ ছাড়া অন্যান্য প্রজাতি গুলোর মস্তিষ্ক কথা বলার জন্য উপযুক্ত নয়। কিন্তু পরবর্তীতে নৃতত্ত্ববিদরা বলেন যে প্রাণিগুলোর কথা বলার অক্ষমতার জন্য দায়ী তাদের কণ্ঠনালীর গঠন। কণ্ঠনালীগুলো যথেষ্ট নমনীয় (ফ্লেক্সিবল) না হওয়ায় প্রয়োজনীয় শব্দতরঙ্গ উৎপন্ন হয় না। বর্তমানের পাঠ্যবইগুলোতে এই কারণটিই দেয়া আছে।

ফিচ এবং তার সহগবেষক আসিফ গজনফর (নিউরোসাইন্টিস্ট@প্রিন্সটন ইউনি) বলেন যে ডারউইনই ঠিক বলেছিলেন। প্রাণিগুলোর মস্তিষ্ক অপরিপক্ব হওয়ায় তারা কথা বলতে পারে না।
তারা একটি বানরকে ট্রেনিং দিয়ে চেয়ারে বসিয়ে তার খাওয়া মুখের নড়াচড়া, কণ্ঠস্বরের বিভিন্নতা এবং ঠোটের গতিপ্রকৃতির এক্সরে ভিডিও ধারণ করে। সেটা বিশ্লেষণ করে তারা কণ্ঠের ৯৯টি ভিন্ন ভিন্ন কনফিগারেশন পায়। এর উপর ভিত্তি করে তারা একটি মডেল তৈরি করে এবং একটি কম্পিউটার প্রোগ্রামে তা প্রবেশ করায়। " Will you marry me?" বাক্যটি তারা ঐ কম্পিউটার প্রোগ্রামে চালিয়ে দেখে যে বানরের কণ্ঠস্বর ফ্ল্যাট ও কিছুটা কড়কড়ে কিন্তু শব্দগুলো পরিষ্কার ও কম্প্রেহেনসিভ।

গবেষণার সিদ্ধান্ত এই যে, বানর ও তৎসদৃশ গোত্রের প্রাণিদের কথা বলার জন্য যথাযথ অঙ্গ আছে। কিন্তু মস্তিষ্কের অক্ষমতার জন্য তারা কথা বলতে পারে না। তাদের যদি মানুষের মত মস্তিষ্ক থাকতো তবে ঠিকই কথা বলতে পারতো। আসলে তাদের শব্দ উৎপাদনকারি অঙ্গ সমূহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। তাই তারা আমাদের মত বলতে পারে না।

বোঝার সুবিধার্থে লেখাটি সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। যারা ইংরেজিতে দক্ষ তারা মূল লেখাটি দেখে নিতে পারেন।

মূল লেখাটি দেখতে এনে ডুইক্কা পড়ুইন
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×