somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে গ্রন্থমেলা ও কিছু কথা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী কাল হতে সারা ফেব্রুয়ারী মাস ব্যাপী শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থ মেলা। ১৯৫২ সালের ফেব্রুয়ারী ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মত্যাগের স্মৃতিকে ধারন করে রাখতেই বইমেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’। বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলার শুরু কিভাবে তা আমাদের অনেকেই অজানা।

নয় মাসের যুদ্ধের মাত্র ৫৪ দিন পর ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারী তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমীর বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর ৩২টি বই সাজিয়ে বইমেলার শুরু করেন। এই ৩২টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত ১৯৭১ সালে কলকাতায় অবস্থানরত বাংলাদেশের শরণার্থী লেখকদের লেখা বই। এভাবে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি বইমেলা চালিয়ে গেছেন। ১৯৭৪ সালে যখন স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন চলছিল সেই সময় চিত্তরঞ্জন সাহা তাঁর প্রকাশিত বই মাটিতে চট বিছিয়ে বিক্রি করেছিলেন। ১৯৭৫ সালে বাংলা একাডেমী প্রাঙ্গনে অমর একুশের অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলা একাডেমী'র অনুমতিতে বাংলা একাডেমী প্রাঙ্গণে চিত্তরঞ্জন সাহা এর মুক্তাধারা প্রকাশনী বই বিক্রি করা শুরু করে। আর এর ফলে অন্যন্যা প্রকাশনীগুলোর মাঝে বাংলা একাডেমী প্রাঙ্গনে বই বিক্রিতে অনুপ্রাণিত হয় যার ফলশ্রুতিতে ১৯৭৬ সালে একাডেমী মাঠের কিছু জায়গা চুনের দাগ দিয়ে প্রকাশকদের জন্য নির্দিষ্ট করে দেয়। ওই জায়গায় যথারীতি প্রকাশকেরা যার যার মতো স্টল তৈরি করে বই বিক্রির ব্যবস্থা করেন। এ অবস্থা চলতে থাকে ১৯৭৮ সাল অবধি। ১৯৭৯ সালে মুক্তধারার চিত্তরঞ্জন সাহা, ইউপিএলের মহিউদ্দিন আহমেদ, আহমদ পাবলিশিং হাউজের হাজী মহিউদ্দিন আহমদ, স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমীন নিজামী, নওরোজ কিতাবিস্তানের কাদির খান, খান ব্রাদার্সের ফিরোজ খান সহ আরো কিছু প্রকাশক বাংলা একাডেমী প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারীকে ঘিরে বই বিক্রির আয়োজনকে আনুষ্ঠানিকভাবে বইমেলায় রূপান্তরিত করার জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের তত্কালীন পরিচালক ফজলে রাব্বিকে অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকী এর উপস্থিতিতে জাতীয় গ্রন্থ কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয় তখন একুশে উপলক্ষে ৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলার সিদ্ধান্ত হয়। তখন যার নামকরণ ছিলো ‘বাংলা একাডেমী বই মেলা।‘ ১৯৭৯ সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা।

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ ১৯৮৪ সালে 'অমর একুশে গ্রন্থমেলা' করা হয়। ১৯৮৫ পর্যন্ত এটা ছিল শুধু বইয়ের মেলা। কিন্তু ১৯৮৫ থেকে নব্বই দশকের মাঝামাঝি এটা শুধুই বই মেলায় সীমাবদ্ধ থাকেনি এখানে ফেব্রুয়ারী এলেই বারোয়ারী মেলায় পরিনত হত। পুনরায় এটাকে বইমেলার উদ্যোগ নেয়া হয় এবং শুধু বইয়ের মেলায় পরিণত করতে তাদের উদ্যোগ সফল হয়।

২০১০ সাল থেকে এই মেলার পথিকৃত জনাব চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রবর্তন করা হয় যা সেরা প্রকাশক কে দেয়া হয়, পুরষ্কারটির আনুষ্ঠানিক নাম 'চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার'। এছাড়া স্টল ও অঙ্গসজ্জার জন্য দেয়া হয় 'সরদার জয়েনউদদীন স্মৃতি পুরস্কার'। সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেয়া হয় 'পলান সরকার পুরস্কার'।

চিত্তরঞ্জন সাহার শুরু করা বই মেলার আজ ৪১ বছরে পদার্পণ পূর্তিতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। যিনি ২০০৭ সালের ২৬ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪০
৬২টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×