somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট দেয়ার পদ্ধতি - একটি টেকি পোষ্ট B:-) ;)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরে না রে ভাই এইটা সিটি কর্পোরেশনের ভোট দেয়ার পদ্ধতি না। সেখানে আপনি অবু ১০/২০ গুনে যেখানে আপনার আঙ্গুল পরবে সেখানে বিসমিল্লাহ্‌ বলে আপনার মুল্যবান ভোটটি দিয়ে দিবেন :P

যাইহোক এবার তাহলে মুল কথা আসা যাক। প্রায় ১০ বছর ধরে বাংলা ব্লগের পথ চলা শুরু। বিভিন্ন চড়াই উতরাই এর মধ্যে দিয়ে বাংলা ব্লগের পথ চলা থেমে নেই। যেহেতু ব্লগিং কোন পেশা বা কোন ক্রিয়েটিভ ক্যাট্যগরির মাঝে এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি তাই যারা ব্লগিং করেন তাদের উৎসাহ কিংবা কাজের মুল্যায়নের কোন ব্যবস্থা নাই। কিন্তু ডয়চে ভেলে ২০০৪ থেকে বিভিন্ন ভাষার ব্লগারদের অনলাইন এক্টিভিটিস এবং তাদের লেখালেখির জন্য জুরী বোর্ডের সিলেকশনের মাধ্যমে কিছু ব্লগ কে বাছাই করে নির্বাচিত করে যা পরবর্তিতে বাছাইকৃত ব্লগ থেকে অনলাইনে ভোটাভুটির মাধ্যেম বিজয়ীকে পুরস্কার প্রদান করে থাকেন । ডয়েচে ভেলে তাদের এই পুরষ্কার ২০০৪ থেকে শুরু করলেও বাংলা ভাষাকে সংযুক্ত করেন ২০০৯ থেকে।

এখন আসুন দেখি পুর্ববর্তীতে বাংলা ভাষার বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্কৃত হন তারা হলেনঃ

জুরী এওয়ার্ডঃ

২০০৯ -১০ সালে জুরীদের সিলেকশনে পুরষ্কার আলী মোহাম্মদ এর ব্লগ পান

২০১২ সালে জুরীদের সিলেকশনে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পুরস্কার আবু সুফিয়ান এর ব্লগ

২০১৩ সালে জুরীদের সিলেকশনে গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড তথ্যকল্যাণী পান

২০১৪ সালে জুরীদের সিলেকশনে সেরা উদ্ভাবন পুরষ্কার বাংলাব্রেইল পান

অনলাইনে ভোটারদের ভোটে বিজয়ীরা হলেনঃ

২০০৯ -১০ সালে ভোটের মধ্যমে বিজয়ী হয়ে পুরস্কৃত হন আলী মোহাম্মদ এর ব্লগ

২০১১ তে ভোটের মাধ্যমে সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে আরিফ জেবতিকের ব্লগ , সেরা সামাজিক আন্দোলন কাটাগরিতে অমি পিয়াল এর ব্লগ এবং বিশেষ টপিক অ্যাওয়ার্ড হিউম্যান রাইটস ক্যাটাগরিতে আদিবাসী বাংলা ব্লগ

২০১২ সালে ভোটের মাধ্যমে সেরা ব্লগ বাংলা ক্যাটাগরিতে সুড়ঙ্গ নিয়াজের ভুবন এবং সেরা সামাজিক আন্দোলন ক্যাটাগরিতে আসিফ মহিউদ্দিন এর ব্লগ

২০১৩ সালে ভোটের মাধ্যমে সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে শৈলী, সেরা উদ্ভাবন ক্যাটাগরিতে শিক্ষক ডটকম এবং সেরা অনুসরণযোগ্য সাইফ সামির

২০১৪ সালে ভোটের মাধ্যমে পিপলস চয়েস: বাংলা ক্যাটাগরিতে জিরো টু ইনফিনিটি, সেরা উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাব্রেইল এবং গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে উইমেন চ্যাপ্টার

এবার ২০১৫ এর কথায় আসা যাক। মইনুল ভাইয়ের পোষ্টের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ৪৮০০টি বেশী মনোনয়ন থেকে মইনুল ভাইয়ের ব্লগ আওয়াজ দিয়ে যাই মুল পর্বে জায়গা পেয়েছে। যেখানে আপনার-আমার ভোটের মাধ্যমেই একজন নির্বাচিত হবে। মইনুল ভাইয়ের লেখা নিয়ে আমার কিছু বলার দরকার আছে বলেও মনে হয় না। আপনার সবাই জানেন তার চমৎকার ব্লগিং এর কথা। সত্যিকার অর্থে ব্লগের যে মুলধারা সেই ধারা বজায় রেখেই তিনি বাংলা ব্লগে বহুদিন ধরে ব্লগিং করে আসছেন। তাই আমার আপনার ভোট তার প্রাপ্য। তাই সকলের কাছে বিনীত অনুরোধ উনাকে আপনার মুল্যবান ভোট দিন।

শিরোনাম দিলাম কি আর এতোক্ষন লিখলাম কি, এইডা কিছু হইলো B:-/ আসুন পোষ্টের শিরোনামটা একটুখানি সার্থক করি।

ভোট দিবেন কিভাবেঃ

১। সরাসরি এখানে ক্লিক করুন

২। পেইজ ওপেন হবার পর নিচের ছবি দেখে লগইন করুন।


ফেইসবুক আইডি দিয়ে উপরে চিহ্নিত আইকনে ক্লিক করুন এবং আপনার ফেসবুকের আইডি ও পাশওয়ার্ড দিয়ে লগইন করুন।


টুইটার আইডি দিয়ে উপরে চিহ্নিত আইকনে ক্লিক করুন এবং আপনার টুইটারের আইডি ও পাশওয়ার্ড দিয়ে লগইন করুন।

৩। লগইন হয়েছেন শিউর হবেন কিভাবে? চিত্রে চিহ্নিত অংশ দেখুন -
ফেসবুক থেকেঃ


টুইটার থেকেঃ



৪। এবার পেইজ স্ক্রল করুন নিচের দিকে যখন "আওয়াজ দিয়ে যাই" দেখা যাবে স্ক্রল করা থামিয়ে দিন। চিত্রে দেখুনঃ



৫। এবার আওয়াজ দিয়ে যাই এর নিচে দেখন "ভোট দিন" লিখা আছে সেখানে ক্লিক দেন জোরে ;)। চিত্রে দেখুনঃ



৬। "ভোট দিন" ক্লিক করার পর নিচের চিত্রে দেখুনঃ


এবার চিত্রে চিহ্নিত অংশের "শেয়ার করুন" এ ক্লিক করে শেয়ার করুন :)

৭। শেয়ার করার পরে অন্য আইডি দিয়ে ভোট দেয়ার জন্য লগ আউট করুন চিত্রে দেখুনঃ


এবার আবার প্রথম থেকে নিয়মগুলো আবার অনুসরন করে ভোট দিন। মনে রাখবেন প্রতি ২৪ ঘণ্টা পর আপনি আবার ভোট দিতে পারবেন আপনার একই আইডি থেকে।

বিঃদ্রঃ চেষ্টা করেছি টেকি পোষ্ট দেবার ফান পোষ্ট হইলে ক্ষমা কইরা দিয়েন :P ;)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৫
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

×