somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আঞ্চলিকতা পরিহার করাই কি ভাষা প্রেম?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাষা প্রেম নিয়ে বিটিভিতে প্রচরিত সংজ্ঞা-"মাতৃভাষা শুদ্ধভাবে বলা এবং লেখায় সতর্কতাই ভাষা প্রেম।"
এবার মূল কথায় আসি।২১ শে ফেব্রুয়ারীতে অনেক বুদ্ধিজীবী,লেখক,গবেষক,কবি,সাহিত্যিক,অনেক গণমাধ্যম কর্মী এবং ব্লগারসহ বিশিষ্টজনেরা বাংলা ভাষা,তার ইতিহাস,তাত্‍পর্য,এই ভাষার জন্য সংগ্রামের কারণসহ নানা প্রেক্ষাপট তুলে ধরেছেন।কেউ পত্রিকার কলামে,কেউ টক'শো তে,কেউ বা মুক্তমঞ্চে (ব্লগ) জ্বালাময়ী,অবেগী কথা বলেছেন।সবাই একটি লাইন বলতে ভুল করেন নি।তা হল,বিদেশী ভাষা বাদ দিয়ে রক্তে অর্জিত বাংলা ভাষায় কথা বলতে আরো আন্তরিকতা ও মমত্ববোধ দেখানো প্রয়োজন।শেখ হাসিনাও ২১ শে পদক অনুষ্ঠানে কবি আবদুল হাকিমের কবিতা উদ্ধৃতি করে বলেছেন,

"এই দেশে জন্মে যে হিংসে বঙ্গবাণী
তাহার জন্ম নির্ণয় ন জানি ।"

তবে কিছু কিছু মানুষের কথায় আমি ভীষণ মর্মাহত হয়েছি।তারা বলেছেন,শুদ্ধভাবে কথা বলাটাই ভাষা প্রেম।এ পর্যন্ত হলেও ঠিক ছিল।কিন্তু কেউ কেউ আঞ্চলিকতার টান পরিহার করতে উপদেশ দিয়েছেন।আঞ্চলিক ভাষা বাদ দিয়ে বই-পত্রিকার ভাষা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন।
আমি উনাদের বাংলা ভাষা প্রেম ও ভাষা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছি।আমরা সবাই জানি,দুনিয়াতে বাঙালীই একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে।বাঙালী কি পুরো বাঙালী সত্ত্বাকে ধারণ করে না?সালাম,জব্বার,রফিকরা কি শুধুমাত্র চলিত রীতি/সাধু রীতি/শুদ্ধরীতির জন্য শহিদ হয়েছেন?যারা আঞ্চলিক ভাষায় কথা বলে তারাও তো বাঙালী।এরা আপনার মত,আমার মত বাংলিশ ভাষায় কথা বলে না।এই আঞ্চলিকতাই আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে,বৈচিত্র এনেছে।আপনি যদি বলেন,বিশুদ্ধ বাংলায় কথা বলতে হবে।তাহলে প্রশ্ন থেকে যায়,আপনি নিজেও কি বিশুদ্ধ বাংলায় কথা বলেন?বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যা এসেছে আরবি/ফারসি/পতুগিজ/ফরাসি ইত্যাদি হতে।বাংলা ভাষা সেসব ভাষাকে তার ভাণ্ডারে স্থান দিয়েছে।আপনি,আমি তা অনায়াসে ব্যবহারও করছি।বাংলা ভাষা এসব বিদেশী ভাষাকে ফেলে দেয়নি,তেমনি আঞ্চলিক ভাষাকেও সত্‍ ভাই হিসেবে দেখেনি।আপনি কেন আঞ্চলিক ভাষাকে অপ্রয়োজনীয় ও অকথ্য বলেছেন?ভাষা শহিদেরা প্রাণ দিয়েছেন এদেশের মানুষের মুখের ভাষা,মায়ের ভাষার জন্য।আপনার আর আমার মত বাংলা,ইংলিশ,হিন্দী মিলিয়ে তৈরী গোঁজামিল ভাষার জন্য নয়।
প্রমথ চৌধুরীর মত সাহিত্যিক বলেছেন কেন বলেছেন "বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত হয়েছে,চট্টগ্রামে এসে নিহত হয়েছে" তা আমার মত গোমূর্খের বুঝতে পারার কথা নয়।
প্রমথ চৌধুরীর কথা বলে আপনি আঞ্চলিক ভাষাকে অপমান ও তুচ্ছ মনে করতে পারেন না।কারণ আঞ্চলিকতা আমার স্বকীয়তা।এদেশের মাটি ও মানুষের ভাষা।এটিও বাংলা ভাষা।ড. সৌমিত্র শেখর বিটিভির এক অনুষ্ঠানে বলেছেন,"বাংলা ভাষা এত বৈচিত্রময় ও সমৃদ্ধশালী হওয়ার কারণ এর অত্যধিক শোষণ ক্ষমতা ও বৈচিত্রময় আঞ্চলিক ভাষা।"

শুধুমাত্র সর্বজন স্বীকৃত চলিত ভাষা নয়,আঞ্চলিকতাও আমার ভাষা প্রেমের বিশেষ একটি দিক।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×