somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁধারের মাঝেও আলো থাকে

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের মানব জীবনে আলো আঁধারের দ্বন্দ্ব চিরন্তন
ইতিহাস বারবার করেছে প্রমান অন্ধকার যত গভীরই হোক
তার ভিতরেই পরবর্তী আলোর বীজ লুকিয়ে করে অঙ্কুরণ।

আঁধারেও আলো থাকে শুধু একটি কবিত্বময় বাক্য নয়
এটি মানব সমাজের বিবর্তন, রাজনীতির পাঠ, ধর্মের দর্শন
আর আধ্যাত্মিকতার সত্যকে একসূত্রে করে দেয় বন্ধন ।
কারণ
অন্ধকার যত গভীরই হোক
তার বুকে থাকে আলোরই বীজ
রাত্রির অন্তরে লুকিয়ে থাকা
ভোরের প্রথম সূর্য কিরণের তেজ।

সমাজ যখন ক্লান্ত হয়ে পড়ে
অন্যায়, দুঃখ, বৈষম্যের ছায়ায়
তখনই মানুষ হাত ধরে মানুষের
আলো জ্বালে মানবতার দায়।

সংকটই শেখায় আঁধারের ভিতরেই
পরিবর্তনের আলো জেগে রয়।

রাজনীতির অমানিশা বাড়ে যখন
অপশাসন ঘিরে ধরে দেশ
তখনই নাগরিকদের চোখে
সত্যের আলো করে প্রবেশ।

বঞ্চনা যত বাড়ে, তত দৃপ্ত হয়ে
জ্বলে স্বাধীনতার দিপ্ত শিখাটি
অন্যায়ের দিকে ধৃষ্ট দৃষ্টি ছুঁড়ে
চলমান আলোরই জাগরণ ফুটি।


মানুষের কষ্ট, ব্যথা, হাহাকার
তাকে শেখায় আরও মমতা
ব্যথার মাঝেও জন্ম নেয় তখন
আলোর পথে চলার দৃঢ়তা।

অন্ধকারের প্রতিটি দিন
এক নতুন আলোকের জন্ম দেয়
সহমর্মিতার ছোট্ট প্রদীপ
মানুষের মনেই জ্বলে–জ্বলে ওঠে।

ধর্মের বাণী বলে চিরকাল
কষ্টের সঙ্গেই স্বস্তি থাকে
অন্ধকার থেকে আলোয় তোলো
প্রার্থনার সুরে এ ডাকই ডাকে।

বিশ্বের সব ধর্মেই হয়েছে বলা
অসৎ শেষতক দমন হবে
সত্য কল্যাণ ন্যায় জয়ী হবে।

ইসলাম ধর্ম বলে, “কষ্টের সঙ্গেই আছে স্বস্তি”
হিন্দুধর্ম বলে, “আঁধার তমসাকে আলোতে নিয়ে চলে”
খ্রিস্টধর্ম বলে “আলো সত্য ও মুক্তির প্রতীক”
ধর্মের এই বারতাগুলো মানুষকে শেখায়
আঁধার ভয় নয়, বরং আলোর পথে
এগোনোকেই শক্তি হিসেবে দেখো।

সত্য, ন্যায়, সৎ পথে যে হাঁটে
তার মনেতে থাকে নূরের দ্যুতি
ধর্ম শেখায়, অন্ধকার শুধু পথ
আলোই আমাদের চূড়ান্ত গতি।


আধ্যাত্মিকতারও নিঃশব্দ কোণে
মানুষ খুঁজে নেয় নিজের আলো
ঝড় ঝঞ্ঝায় সে আলো নিভে না
চেতনার প্রদীপ জ্বলে আরো ভালো।

ধ্যান, প্রার্থনা, আত্ম অন্বেষণ
দেখায় অন্তরের নীল আকাশ
বাহিরে যত রাত, অন্তরের আলো ততই
বলে আমি আছি দিলাম আশ্বাস


শেষমেশ জীবন শেখায় আমায়
অন্ধকারেরও আছে ঘোষণা
যেখানে রাত হয় ঘনীভূত
সেখানে ভোরেরই উন্মেষ রচনা।

তাই আলো খুঁজতে চাইলে আগে
নিজেই হতে হয় আলোর মতো
কারণ, ঘন আঁধারেও আলো থাকে
সে আলো জাগে মানুষের অন্তর তলে।


তাই প্রতিদিন একটি আয়াত
কিংবা একটি ধর্মবাণী কিংবা
নীতি কথা পাঠ ও অনুসরণ
অন্তরে ঘটাবে আলোর বিস্ফোরণ
মানব সমাজ দেশ পাবে সুশাসন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×