somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক জোড়া নৃশংস হত্যাকান্ড এবং দুই বছর পর তার সম্ভাব্য কিছু “সরকারী” প্রতিক্রিয়া…

০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব - ১
সাংবাদিকঃ ম্যাডাম, সাগরের ব্যাপারটা নিয়ে আপনার কি বক্তব্য ?
পররাষ্ট্রমন্ত্রীঃ মায়ানমারের সাথে সাগরসীমা নিশ্চিত হয়েছে ,ভারতের সাথেও হবে । এই যে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় এটা পররাষ্ট্রমন্ত্রনালয়ের উচ্চতর পররাষ্ট্রনীতির ফসল।
সাংবাদিকঃ ম্যাডাম, সাগর ও রুনির হত্যাকান্ড ব্যাপারটা বলছিলাম।
পররাষ্ট্রমন্ত্রীঃ দেখুন, বিশ্বব্যাপী দেশের সরকারের মনোভাব ক্ষুন্ন করতে একদল কুচক্রী মহল সাগর রুনির ব্যাপারটায় গুজব রটাচ্ছে । বিচারটি প্রক্রিয়াধীন । দেখুন, একই বিষয় নিয়ে অযথা ত্যানা পেঁচাবেন না। এই রিজভী, কানিজ কে ফোন করে বলো তো একটু ফেসিয়ালটা করিয়ে দিয়ে যেতে!!

পর্ব - ২
সাংবাদিকঃ সাগর এন্ড রুনি ব্যাপারটা নিয়ে আপনার কি বক্তব্য ?
অর্থমন্ত্রীঃ সাগর এন্ড রুনি সিকিউরিটিজ ও এক্সচেন্জ শেয়ার মার্কেটের একটি টপ ক্লাস ব্রোকারেজ হাউজ। They r helping our share market to rise again…

সাংবাদিকঃ আহা! স্যার, সাগর ও রুনি হত্যাকান্ড ব্যাপারটার তদন্ত নিয়ে কি বলবেন ?
অর্থমন্ত্রীঃ (মাথার উপর মরুভূমিতে হাত বুলাতে বুলাতে) আমি তো কিছু বললেই সবাই তা অন্য অর্থে নেয়। অর্থমন্ত্রী হওয়াটাই যেনো দায়!! I can't say more about this… u better go now…

পর্ব - ৩
সাংবাদিকঃ সাগর রুনির তদন্ত প্রক্রিয়ার অবস্থা কিছু জানেন নাকি ?
সাবেক যোগাযোগমন্ত্রী ওরফে বর্তমান তথ্য যোগাযোগমন্ত্রীঃ (টাকা গুনায় মশগুল হয় জবাব দিলো) রনির ছাগলটায় আবার কি করলো ?

সাংবাদিকঃ স্যার! সেটা না! সাগর ও রুনির হত্যাকান্ড ব্যাপারটার তদন্ত কি হলো ? ২ বছর তো হলো …?
সাবেক যোগাযোগমন্ত্রী ওরফে বর্তমান তথ্য যোগাযোগমন্ত্রীঃ হে হে হে … দেখুন , আমার চেষ্টায় তো রেলের অনেক উন্নতিই হয়েছিলো ..যেমন ,ঢাকা-নারায়নগন্জ রুটের ট্রেনে ২ টা সিট বহুবছর ধরে ভাঙ্গা অবস্থায় ছিল তা ঠিক করেছি ..তারপর প্লাটফরমে ১ টা বাল্ব ফিউজ হয়ে গিয়েছিল কয়েক বছর আগে ।ঐ জায়গায় নতুন ২৫ ওয়াটের বাল্ব লাগিয়েছি ।তারপর দূরের পথে আগে টিকেট কালোবাজারীদের কাছ থেকে পাঁচ ছয়শ টাকা বেশি দিয়ে টিকেট কিনতে হতো ,এখন আমাকে তিন চারশ টাকা ধরিয়ে দিলেই আমি টিকেট দিয়ে দিচ্ছি নিজ হাতেই ।তেমনি সরকারের ব্যবসারও উন্নতি হবে । আই মিন, এই হত্যামামলার রহস্য উন্মোচিত হবে । আপনি আসুন এখন । ঐ চান্দু , শামসু তিন টাকা ফিরত দিছে নাকি ? ওরে আর টেন্ডার দেয়া যাইব না । ওরে কইয়া দিস ওর কপালে থ্রিজি ব্যবসা নাই!! অয় তিনটাকা কম দিছে আমারে!! হু…

পর্ব - ৪
সাংবাদিকঃ ম্যাডাম, ব্যাপারটা কতদূর এগুলো ?
স্বরাষ্ট্রমন্ত্রীঃ দেখুন, বিয়ে টিয়ে এগুলো তো নিয়তির খেলা । আপাতত এগুলো নিয়ে ভাবছি না । আর আমার বয়সটাই বা কত ? (লজ্জাকাতর দৃষ্টিতে)

সাংবাদিকঃ ইয়ে ম্যাডাম, অন্ধকার ঘর তো কেউই পছন্দ করে না । তা রুনির ব্যাপারটার কি হলো ?
স্বরাষ্ট্রমন্ত্রীঃ ওহ! রুনি!! ও তো ম্যানচেস্টার ইউনাইটেডে ভালোই খেলছে । ও কি ওর বউ কে ছেড়ে আমার কাছে আসবে? (চোখেমুখে "যা দুষ্টু " টাইপ ভাব)

সাংবাদিক -ম্যাডাম ,আমি ওয়েইন রুনির কথা বলিনি। সাগর রুনি হত্যাকান্ড সম্পর্কে বলছি ..
স্বরাষ্ট্রমন্ত্রীঃ ওহ, বিচারটি দ্রুত গতিতে চলছে । আশা করি, আ ট চ ল্লি শ ……..

[[[ এটি একটি রাজনৈতিক কল্পগল্প মাত্র। বাস্তবের সাথে মিলিয়া গেলে দায়ী নহি:p]]]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×