somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থিরতায় পার করা দিন রাত্রী

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিডটার্ম শেষ হয়ে গেলো!ভালোই হইছে পরীক্ষা।আর খারাপ ভালো নিয়া আর ভাবি না, যে ভাবে চলতেছে চলুক!বাসায় প্রথম আলো রাখি আগে নিউএইজ রাখতাম কিন্তু পরিবারে সবার চাহিদা প্রথম আলো!তাই সকালবেলা উঠে মইত্যার পেপারই পড়া লাগে!মইত্যার পেপার পড়লে আমার মন মেজাজ বিশেষ ভালো থাকেনা!পেপার জুড়ে খালি নৃশংসতার খবর!সকাল বেলাতেই উঠেই আমাকে পড়তে হয় এসিডে পোড়া মেয়ের খবর,কেরোসিনে ঝলসানো মহিলার কাতরানোর যন্ত্রনা,ধর্ষিত শিশুর মৃত্যু,সারি সারি মানুষের দুর্ভোগ আর রাষ্ট্র যন্ত্রের নির্লজ্জতা নিস্ক্রিয়তার খবর।

ভোরবেলায় এগুলা খবর পড়ে শরীর মন সবই প্রচন্ড খারাপ থাকে।মনটা ভালো করার জন্য ব্লগ দেখি, দেখি ব্লগেও ভালো খবর নাই!চতুর্দিকে খালি অস্থিরতা, খারাপ ,হতাশা,নিরাশার ছড়াছড়ি!কিন্তু দেখি সবজায়গাতেই এগুলা কাউকে স্পর্শ করে না কেউ ভাবেও না!মনে হয় প্রতেকটা একেক জন অনুভুতি শুন্য পুজিবাদী মানুষ।

আমার বন্ধুদের কাছে কাজের কথা মানেই ক্যারিয়ার নিয়ে কথা।কোথায় কার কি নতুন প্রোপার চ্যানেল তৈরী হইছে, কোন লাইনে ক্যারিয়ার গড়বে,কোথাকার বেতন কেমন,কার আত্নীয় কোথায় হোমড়া চোমড়া ভালো ওয়ার্কশপের খবর,বিদেশে কোন
প্রসেসে পড়তে যাবে খালি এগুলাই !আর আজাইরা প্যাচালের তো অভাব নাই সেগুলা নাই বললাম..........

তাই ভেবে দেখলাম আমার প্রিয় লেখক সিরাজুল ইসলাম স্যারের কথা তিনি বলছিলেন "সমাজে যত পুজিবাদী হবে তত মানুষ ব্যাক্তিগত সুখের স্বার্থের মোহে পড়বে"!
অবশ্য আমিওতো এক পুজিবাদী লোক।পড়তেছি এক পুজিবাদের আখড়ায়!এতো বড়ো বড়ো কথা কইতেছি কিন্তু নিজেই সেই দলেরই লোক!তাই সমাজ, মানুষ,মৃত্য,দুঃখ, দারিদ্র,দেশ সর্বপড়ি নিজেকে নিয়াও খুব অস্থির সময় পার করি!

অনেক প্যাচাল পারলাম!আজকে ব্লগার অরুপের ব্যান্ড লীলার এলবাম রিলিজ হলো জাদুঘর মিলনায়তনে।অরুপের গান কনসার্টে শুনেই খুব ভালো লাগছিলো! এমন ব্যান্ড এই দেশে নাই আর একটাও! এলবামটার অপেক্ষায় ছিলাম কিনবো কালকে পরশু!
এ্যালবামের নায়ক গানটা ভীষন ভালো লাগে!
http://www.mediafire.com/?zddxbmonmlm

কাকে তুমি প্রেম বলো,বলো ইতিহাস
বারুদ্ধ গন্ধ না ,ফুলের সুবাস
রক্ত,বন্যা ঝড় মিছিল নাকি
মৃতদের নাম লেখা মুর্দা ফরাস//

সামনে পিছনে রাখা তুমি সাদা পর্দা
তার বুক চিড়ে তুমি নায়ক, নায়ক
আলো তার সীমানা ভেন্গে
তোমার পায়ের পাশে মরে হাসফাসঁ//

তুমি কোন হাতে ফুল খেলো,ধর হাতিয়ার
নায়ক সম্মুখে দেখো আসে আধিঁয়ার

আমি আলোর স্বভাব চাই আলোর নাচন
যুদ্ধ ফসল তুলি যু্দ্ধে বপন
দেখো মাঠে মাঠে ফসলের জোয়ার আসে
রক্তে প্রনয় হোলি রুপের বিভাস//
Click This Link
পোস্টটা উৎসর্গ করলাম সোহাগভাই ওরফে রেটিংরে!ভীষন ভালোবাসে আমাকে ভাইজান!



সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৪
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×