somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই বছরের ব্লগ জীবন~!

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ যখন পড়া শুরু করি তখন জীবনেও ভাবি নাই যে এই ব্লগে লগ ইন করে লিখবো ও দুইবছর পার করবো!কিন্তু আজ সকালে যখন দেখলাম ২বছর তিন ঘন্টা কি যে অবাক হলাম বলার মতো না।এই ব্লগের সাথে পরিচয় ভাইয়ার বন্ধু লালন ভাইয়ার মাধ্যমে!তখন টপরেটেড পোস্ট নামে একটা বিভাগ ছিলো সেই বিভাগের কিছু পোস্ট দারুন লেগেছিলো।কিছু লেখক আরিফ জেবতিক,নাজমুল আলবাব,রাগ ইমন,হিমু,নাদান এদের লেখা পড়ে রীতিমত মুগ্ধ হলাম সাইট টার।তখন সারাদিন বাসায় থাকতাম আমার সারাদিনের সংগী ছিলো এই ব্লগ!ব্লগের নানা মজার চরিত্র দেখতে যে কি ভালো লাগতো!নিজে ব্লগিং করার আগ্রহ পাই এক ইদে যেইখানে রাশেদ ভাইয়ের একটা দারুন আড্ডা নিয়ে পোস্ট ছিলো।ভাবছিলাম কি দারুন সার্কেল একটা এদের।এরপর আগ্রহ তৈরী করছিলো বিমা ভাইয়ের গানের পোস্ট সহ নানাধরনের পোস্ট।যেগুলা এক কথায় দারুন।তখন আমার নেটের ইউস ছিলো খুবই সীমিত।ক্রিকইনফো,দৈনিক পত্রিকা,মেইলচেকের ভীড়ে ব্লগই আমার একটা জানালা ছিলো।তাই রেজিস্ট্রেশন করে ফেললাম।কিন্তু প্রথম পাতায় এক্সেস পাইছি মেলা পরে।তখন কিছু আজাইরা পোস্ট লেখছিলাম।একদিন হুট করে দেখলাম ছালু ভাই কমেন্ট করছে আমার পোস্টে কি যে খুশি লাগলো বলার মতো না!যদিও পোস্ট টা ডিলেট করছি।ভালোই ছিলো দিনগুলো।হঠাৎ করেই মন্তব্য করা বন্ধ করে দিলো সামু।তখন মেজাজ গরম করে একটা পোস্ট লেখেছিলাম "আমি কবে ব্লগার হমু?"এর কিছু দিনের পরই এক্সেস পাই।এরপরই শুরু রিয়েল ব্লগিং........।ব্লগিং মানে আমি খালি কমেন্টই করতাম নানা পোস্টে।

ব্লগে অনেকেই অনেক কিছু লেখার জন্য আসে।আমি তেমন কিছুই লেখতে চাই নি।যদিও বাস্তব জীবনে নিজের জন্য কবিতা,মন্তব্য,গল্প লিখি।কিন্তু কখনো তা ব্লগে দেই নি।ব্লগে কিছু স্মৃতিকথা,কিছুগান,কিছু ভাবনা এই মুলত দেয়া।তাও ইচ্ছা ছিলো না!নিজেকে চেনানোর জন্য কিছু লিখতে হয় তাই লেখা।ব্লগে সবচেয়ে ভালো লাগা কাজ হলো লেখা পড়ে মন্তব্য করা!সেটা করতে কিযে শান্তি পাই তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আর ব্লগে আমার সেরা প্রাপ্তি হলো কিছু দারুন বন্ধু পাওয়া।এই বন্ধুরা বেশীর ভাগই আমার চেয়ে বড়ো কিন্তু যে অটুট বন্ধুত্ব সেটা বলার মতো না।
তাদের নাম বলতে চাই না।এই পোস্ট পড়লেই বুঝে যাবে আশা করি।এই ব্লগে নানা সময় নানা ব্যাপারে হতাশ হয়েছি।কিন্তু আমি চির কৃতজ্ঞ যে কিছু দারুন লেখা পড়েছি এবং কিছু দুর্দান্ত বন্ধু পেয়েছি:)

ব্লগ জীবনের সামান্যতম একটা আয়োজন।জীবন অনেক বড়।তাই ব্লগে সিরিয়াস হওয়া যায় কিন্তূ বেশি সিরিয়াস হবার কোনো কারন নাই।কারন ভার্চুয়াল ব্লগিং অনেক ছোটো একটা পরিসর কিন্তু বাস্তবতার ব্যাপকতা বিশাল(চামে একটা উপদেশ দিলাম মাইন্ড খায়েন না কেউ)


সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×