somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঔষধ যখন জীবন কাড়ে

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেমসেট নামক ভেজাল প‌্যারাসিটামল আবার এক শিশুর জীবন কেড়ে নিয়েছে। সব সম্ভবের দেশ বাংলাদেশে এমন ঘটনায় নিশ্চয়ই আমি আপনি সবাই অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা কি এবার অভ্যাসটা বদলাবো, নাকি আমাদের কারো সন্তান বিয়োগ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো?

এভাবে একটা সভ্য দেশ চলতে পারে না। ঔষধ খেয়ে একটা শিশু মারা যাবে আর ঔষধ প্রশাসন তামাশা করে বলবে এমন ঘটনা তাদের জানা নেই - এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সবার আগে যে প্রতিষ্ঠানটিতে তোলপাড় শুরু হওয়ার কথা, সে প্রতিষ্ঠানটি বলছে সে ওয়াকিবহাল নয় - সভ্য জাতি হিসেবে আমরা এটা কিভাবে মেনে নিচ্ছি? ঔষধ প্রশাসনকেই সবার আগে জবাবদিহী করতে হবে কেন এমন ঘটনা বারবার ঘটছে। শিশু হত্যার দায় ঔষধ প্রশাসন কোনভাবেই এড়াতে পারে না। আমাদের প্রশ্ন - কাকে বাঁচাতে কর্তৃপক্ষ এমন কৌশলের আশ্রয় নিচ্ছে বারবার। পত্রিকার হিসেব মতে এ পর্যন্ত ২৭ জন শিশু মারা গেছে (আসলে খুন হয়েছে) ভেজাল ঔষধ খেয়ে।

একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশের জনগন হিসেবে আমি সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি - যারা এই ২৭ নিরাপরাধ শিশু হত্যার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, বক্তৃতা বা প্রকাশনার জন্য নয়, বরঞ্চ বিবেকের তাড়নায় এইসব মুনাফালোভী অসাধু ঔষধ ব্যবসায়ী চক্রের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙে যারা প্রশাসনিক কাজে ব্যর্থ হয়েছে তাদেরও জবাবদিহীতার ব্যবস্থা করে এমন শ্পর্শকাতর পদ থেকে তাদের বাধ্যতামূলক অব্যহতি দিতে হবে।

আসুন আমরা সবাই সোচ্চার হই সমস্ত অনিয়মের বিরূদ্ধে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×