somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী বিন সুলতান
আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলিম। এরপর আমি একজন বাঙ্গালি ।অনলাইন একটি মুক্ত ক্ষেত্র। আপনার মত প্রকাশ করুন স্বাধীন ভাবে। দু হাত প্রসারিত করে স্বাধীনতার স্বাদ নিন। তবে আপনার হাত তততুকু প্রসারিত করুন যতটুকু প্রসারিত করলে অন্যের নাকে না লাগে।

গরীবের হাতি পোষার বাজেট ২০১৭-১৮!

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে লোকাল বাসে একটা বিশাল সমস্যা ফেস করলাম। বাসের কন্টাক্টর আর এক যাত্রির মধ্যে তুমুল বাকযুদ্ধ চলছে।
বিষয় বাস ভাড়া। কন্টাক্টর ভাঁড়া চাইছেন ৯ টাকা কিন্তু যাত্রির দাবী, তিনি কিছুদিন আগে এই পথে গেছেন ৮ টাকা ভাঁড়া দিয়ে! কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।

গরিবের যুদ্ধ, রাজনৈতিক হালচাল বুঝে না। অল্প সময়ে থেমে গেলো।
এক টাকার যুদ্ধে জয়ী ঘাম জরানো যাত্রীকে বললাম, “ ভাইয়া বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকার রিজারব চুরির ঘটনা জানেন।
- শুনেছি ...... গেলে দেশের টাকা গেছে। আমাদের কি করার আছে!
- আপনার সব খরচের ১০০ টাকা থেকে ১৫ টাকা ওইখানে ছিল। মোবাইলে যা রিচারজ করেন তার প্রতি ১০০ টাকাতে ভ্যাট, সুদ-ঘুষ সহ ২০ টাকার বেশি ঐ ফান্ডেই যাই। জানেন?
উনি হা করে তাকালেন, যেন ভিন গ্রহের কোন প্রাণির মুখে রুপকথার গল্প শুনছেন...

যাই হোক, এখানে রূপকথার গল্প শুনাতে আসিনি।
বলছিলাম বাজেটের কথা। মাল মুহিত সাহেব হাস্য বদনে ২০১৭-১৮ বছরের বাজেট ঘোষণা করলেন ৪ লাখ ২৬৬ কোটি টাকা। রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৪৯৪ কোটি টাকা। বাঙ্গালি বচনে চমৎকার চমৎকার।

আমি অর্থনীতিবিদ নয়। অর্থনীতির ছাত্রও নয়। অর্থনীতির মোটা মোটা বইয়ের বিশ্লেষণ করতে পারবোনা।
কিন্তু দাম বাড়া কমা নিয়ে দু এক লাইন গাইতে পারি।

গরীবেরা বাজেটের আনন্দে কিছু করতে পারুক আর না পারুক অন্তত হাতি তো পুষতে পারবেন। কি বলেন মাল মুহিত সাব?

গ্যাসের দাম বাড়ছে তো কি হয়েছে?
এমনিতে আজকাল গৃহিণীরা রান্না ঘরে গিয়ে গান ধরে “গ্যাসের চুলা নিবু নিবু করে! ”
আমরা সূর্যের আলোতে রান্না করার জন্য গোপাল ভাঁড়কে আমন্ত্রণ জানাতে পারি।

কম্পিউটারের দাম কমছে তো।
গরীবেরা দিনরাত কম্পিউটার খাবে!

একটা কথা বলি,
প্রতি চার লাখে এক লাখ ঘাটতি, ক্যামতে কি?
আমি বলছিনা জটিলতা আছে। দেশে বিএনপি – জামায়াত থাকতে জটিলতা কোথাই?
শুধু গ্রেপ্তারের সংখ্যাটা বাড়াতে হবে। কেন্দ্রীয় নেতা হলে তো কথাই নেই, ৫-১০ লাখ!
পকেটের টাকা শেষ তো দলীয় একটাকে কতল করে কৌটা পূরণে নেমে পরুন জামায়াত শিবির গ্রেপ্তারে।

মাল মুহিত সাহেব একটা কথা ভুলেই গেলেন। ছাত্রলীগ খাতে কোন বাজেট দেখলাম না! তাদের মদ-গাঁজা, ইয়াবার ঘাটতি পুরন করবে কে?
কিছু দিন আগে আমাদের এলাকায় ওবাইদুল কাদেরকে সংবর্ধনা দিতে গিয়ে আওয়ামীলীগের বিশাল সমাবেশের আয়োজন করা হয়। ছোট বলে সমাবেশে যোগদানের জন্য মাত্র ৫০০ টাকা পাওয়ায় আমার স্টুডেন্ট বেশ মনঃক্ষুণ্ণ হয়েছিল!
হওরে বাঁধ নির্মাণে বাজেটের ৬৬ শতাংশ নাকি হাওয়া হয়ে গিয়েছিলো।
ছাত্রলীগ খাতে সরাসরি বাজেট না দিলে বাকি ৩৪ শতাংশও হাওয়া হয়ে যাবে।

ব্যাংকে এক লাখ টাকার বেশি রাখলেই কর!
মানুষ চোরের ভয়ে ব্যাংকে টাকা রাখবে।
ওমা ! আওয়ামীলীগ দেখি পূর্ব প্রস্তুতি হিসেবে আগেই সেখানে চোর ঢুকিয়ে রেখেছে।

প্রথম আলোর বাজেট নিয়ে আজকের “কে কি পেল” শিরনামঃ
সাধারণ মানুষঃ
-----------
আয়কর ---< ছাড় নেই
ভ্যাট দিতে হবে ---< ১৫%
ব্যাংকে টাকা রাখলে ---< কর দিতে হবে


বিনিয়োগকারীঃ
---------------
করপোরেট কর ----< ছাড় নেই
বিদ্যুৎ খাত ----< বরাদ্দ বেশি
ব্যবসা পরিচালনার ব্যয় ----< কমানোর প্রতিশ্রুতি
উৎপাদন খরচ ----< বৃদ্ধির আশঙ্কা


পেনশনারঃ
-----------
পেনশনের টাকা -----< অর্ধেক মিলবে
বার্ষিক ইনক্রিমেন্ট ----< ৫%
পেনশন স্কিম -----< চালুর প্রতিশ্রুতি


নারীঃ
-----
বিশেষ তহবিল ----< নেই
কর ছাড় ----< নেই


তাতে কি!
আসুন অর্থ মন্ত্রণালয়ের সামনে মাল মুহিত সাহেবে একটা ভাস্কর্য ঝুলিয়ে দিই......
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×