সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৬ সকাল ৯:১০
আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলি-2
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ক্লাস করতে ক্যাম্পাসে পা রেিেছলাম খুব সম্ভবত 1 জুলাই (তারিখটা 8 জুলাইও হতে পারে) 2000ইং। সেদিন জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতাটাই মনে হয় আমার এ ক্যাম্পাসে হয়েছিল। মহসীন হলের মাঠে পড়ে থাকতে দেখেছিলাম দুটি তরতাজা লাশ। ক্যাম্পাস দখল দারিত্বের রাজ্য কায়েম করতে, নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসেরই দুটি অঞ্চলের দুটি গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয়েছিল এ দুজন। তবে এদের কেউই ছাত্র ছিলনা। এরা ছিল টোকাই মাস্তান কিংবা ভাল করে বললে বলা যায় অস্ত্রধারী ক্যাডার। এরা টাকার বিনিময়ে যে কারো পক্ষ হয়ে যে কারো বিপক্ষে লড়াইয়ে নেমে পড়তে পারে অস্ত্র নিয়ে। জীবনের পরোয়া এরা করেনা। খুব সম্ভবত এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয়ের তথাকথিত কিছু নেতার তত্বাবধানে ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অপরাধ করে থাকে। পুলিশ এসে লাশ দুটি নিয়ে চলে গেল। এতে আমি অবাক হলাম না। আমি অবাক হলাম অন্য কারনে। এতকিছুর পরেও এ অস্বাভাবিক পরিবেশটাকে আমার স্বাভাবিক মনে হচ্ছিল। এটাই ছিল অস্বাভাবিক। সবাই যার যার মত ক্লাসে যাচ্ছে, কেউ এখানে সেখানে বসে ডেটিং করছে, কেউ দেদারছে আড্ডা দিচ্ছে। কিছুক্ষন আগে যে এখানে এক রক্তক্ষয়ী যুদ্ধে দুজন নিহত হয়েছে সে বিষয়ে কারো কোন খেয়ালই যেন নেই। এক সময় আমিও মিশে গেলাম এসব মানুষের ভিড়ে। ডিপার্টমেন্টে গেলাম। কিন্তু ক্লাস না হওয়াতে ফিরে এলাম। (উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষক আছেন যারা বিন্দুমাত্র অজুহাত পেলেই ক্লাস স্থগিত করতে তৎপর হয়ে উঠেন। হয়তো সেদিনের ক্লাসটাও এসব শিক্ষকদের কারনেই.....)
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।