কারণটা হয়তো আপনাদের অনেকেরই জানা।
যা হোক, আমি আমার একাকীত্বের কথা যখন আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তখন আপনাদের তেমন কেউই আমার একাকীত্বের ব্যথাটাকে ভুলিয়ে দিতে কিংবা আমার দুঃখ কষ্টগুলোকে বুঝতে চেষ্টা করেননি। কেউ ভাল পরামর্শও দেননি। একটু বোঝাতেও চেষ্টাও করেননি। এমনকি কেউ কেউ উলটা পালটা মন্তব্য লিখে আমার কষ্টটা আরো বাড়িয়ে দিয়েছেন। ফলে রাগে, দুঃখে, কষ্টে এবং অভিমানে হয়ে গিয়েছিলাম নিখোজ। আপনারা যদি আমাকে মেন্টালি একটু সাপোর্ট দিতেন কিংবা একটু বোঝাবার চেষ্টা করতেন তাহলে আমাকে সবসময়ই খুজে পেতেন আপনাদের মাঝে।
যা হোক আমি আবার ফিরে এসেছি। আমি আপনাদের মাঝেই থাকতে চাই। সবসময় আপনাদেরকে আমি পেতে চাই কাছের মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, পরামর্শক হিসেবে, অভিভাবক হিসেবে।
আসলে আমি খুবই আবেগ প্রবণ। যার ফলে আমি অতি অল্পতেই ভেঙ্গে পড়ি। আশা করি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আর কোন কষ্ট পাবোনা। ব্লগ পরিবারের সবাই আমার নিজের পরিবারের মতই আমার পাশে থাকবেন সবসময়। সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



