1.
ব্যপার নয় হেলা ফেলার
ব্যপার ভীষণ দরকারী
আইন করে ভালবাসা
করতেই হবে সরকারী!
2.
প্রেম করে যারা দেখি
বড়সড় হিট খায়
প্রেমের কথায় তারা দেখি
নাক ভীষণ সিটকায়!
3.
খুব সহজে যদি আমি
ভুলতে পারি তোমাকে
তবে কেন ভয় পাবো
গ্রেনেড এবং বোমাকে?
4.
আমার গালে মারলি জুতা
জুতা যদি দামী হতো
কলংকতো হতোইনা
বরং তাতে নামই হতো।
5.
যত যুদ্ধ যত কলহ
সব নারীর কারণে
তবু কেন মন মানেনা
কারো কোনই বারনে?
6.
বিশ্বাস কর আমি একা
আমার কোন সঙ্গী নাই
ভালবাসার বাজারে তাই
আমার কোন ভঙ্গী নাই!
7.
তোমার হাতে হাত রেখে
আমি আবুল বাবু হই
অন্যের হাতে রাখলে হাত
আমি কিন্তু কাবু হই!
8.
কাকে আমি ভালবাসি
সত্যি কথা কমুনা
আমার প্রেমে লুটোপুটি
পদ্মা মেঘনা যমুনা!
9.
ভালবাসায় থাকত যদি
নোবেল কিংবা অস্কার
দেখতে পেতে আমার চেয়ে
আছে বেশী জশ কার?
10.
বাপ ভাইয়েরা তুললো ঝড়
দু'য়ের প্রেমের দরিয়ায়
চল পালাই বাড়ি ছেড়ে
নইলে দু'জন মরি আয়।
11.
প্রাণ পাখি ময়না
আর দেরী সয়না
আজও দেখি বাপ মায়
বিয়ের কথা কয়না
12.
মাইয়া এতিম-বাপছাড়া
বাসছি ভালো মাপছাড়া
বিনিময়ে পাইনি কিছুই
কেবল অভিশাপ ছাড়া।
13.
আমাকে তাড়িয়ে
চলে কার সঙ্গে
তাধিন তাধিন করে
আনন্দ রঙ্গে
মাথাটা হট হয়
দেখে তার ঢঙ্গে
এতো বড় লাট কে
বাস করে বঙ্গে
কটা মাথা আছে তার
সারা দেহ অঙ্গে?
14.
মেয়ে যখন আমাকে
জোরেসুরে ধমকায়
মনে দেখি ভালবাসা
উকি মারে-চমকায়!
15.
আমার কথা মানলিনা-
যা খুশি তুই করগে
আমার সাথে ঘর পালালে
থাকবি শেষে মর্গে!
16.
তোর লাগি এ বুকে
লাগে কেন জ্বালা হ্যায়
তার মানে তোর লাগি
ডালমে কুছ কালা হ্যয়!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




