মানুষ থিকা বান্দর আহে নাই বান্দর থিকা মানুষ আইছে এইরম একটা বেফার নিয়া মিডিয়ায় কেওয়াজ চলতাছে। এইডা পরমানিত হইলে আসলে কি ঘটবো? কি যেন পরছিলাম বিভিন্ন সময়ে মানুষের আকৃতি বিভিন্ন রকম আছিলো। যেমন কেন নবী বলে ৭০ হাত লম্বা আছিলো (সত্য না মিথ্যা কে জানে)। তয় এলাকা আর পরিবেশ ভেদে মানুষের যে নানা রকম পরিবর্তন হইছে সেইটা বর্তমান পৃরথিবীর দিকে তাকাইলেই বুঝন যায়। এক আদম থিকা নাক বোঁচা চীনা, কুচকুচে কালা আফ্রিকান, শ্বেতি রোগির লাহান আংরেজ সহ কত্তরকম মানুষ! এইসব পরিবর্তন হওয়া যদি বিবর্তন হয় তাইলে সমস্যাডা কুনহানে? মানুষের মইধ্যে নাকি খুব শক্তিশালী একটা গোত্র আছিলো যাগোরে পুরাই ধ্বংস করা হইছে। হেরা শক্তিশালী হইলো কেমতে? বিবর্তনবাদ যদি সৃষ্টির প্রকৃয়া হইয়া থাকে তাইলে তাতে স্রষ্টার অস্তিত্ব কেমতে প্রশ্নের মুখে পড়ে এইডা আমার মাথায় ঢুকে না। তয় মৌলবাদী খৃষ্টানগো (যেইতা আসলে বাইবেলের বিকৃত রুপ থিকা আসছে) যে মাথায় হাত তা মিছা না। কিন্তু ইসলামে যে আল্লাহ আর সৃষ্টির কতা বলা হইছে সেইটার জন্য বিবর্তনবাদ কেমনে হুমকি অয় এইডা আমারে এহন পর্যন্ত কেউ কিলিয়ার কর্তে পারে নাই।
যাউকগা, এই পোস্ট দিবার কারনডা কই। নাজিম উদ্দিন নামের এক নাস্তিকের বোলগে মনির হাসান নামের আরেক নাস্তিক কয়-
মনির হাসান বলেছেন: হা হা ... আর কয়েক'টা দিন ... হাড়ির খবর বের হতে আর খুব বেশি দেরি নেই ।
হাড়ির খবরডা কি বাইজান? যাউকগা, হাড়ির খবর আর যাই হউক নাস্তিকরা যে সৃষ্টি কর্তা নাই এইডা পরমানের লাইগা সারাদিন উইঠা পইড়া লাইগা থাকে এইডা দেইখা আমার বড়ই ভাল লাগে। আহারে সৃষ্টিকর্তা না থাকলে কত্ত মজা হইতো। শেষ বিচার বইলা কিছু থাকতো না... শেষ বিচার না থাকলে ইচ্ছা মতন চলতে পারতাম। এই যেমন ধরেন ইচ্ছা হইলো লুকায়া একটা পাপ কইরা ফেলাইতাম। কেউ জান্তেও পার্তো না। আবার যেগুলো সবার সামনে কর্তে মঞ্চাইতো সেইগুলা যে পাপ না এই মর্মে জ্ঞানী জ্ঞানী বক্তিমা দিতাম। জীবনডা কত মজার হইতো!
আহারে, নাস্তিক অইতে মঞ্চায়! শেষ বিচার টিচার না থাকলে কত মজা কইরা পাপ করন যাইতো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


