somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলী ইমাম
যুক্তি,প্রমাণ,সিদ্ধান্ত

শিক্ষা ব্যবস্থার দুরবস্থা

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প দিয়ে শুরু করি...
কয়েক দিন আগের কথা এক বড় ভাই বলছিলেন তার নিজের অভিজ্ঞতা।যখন তিনি অনার্সে পড়েন তখন একদিন সাহাবাগ এক রেস্টুরেন্টে খেতে গেছেন, খাওয়া শেষে ম্যানেজারকে ডেকে বললেন “ভাই কাল থেকে আমি যত জায়গাতে যাব আপনার এই দোকানের কথা বলব।“ ম্যানেজার ধন্যবাদ দিলেন তাকে, তখন তিনি বললেন ভাই আমি আপনার দোকানের কথা এই জন্য বলব যে আজ আমার যতগুলো টাকা এখানে খাওয়ার কারনে নষ্ট হইল কাল থেকে আমার কিছু বন্ধুর যদি হয় তাহলে এই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।বেচারা মানেজারের কিছুই বলার ছিল না।
হ্যাঁ এমনটা হয়ে আসছে যুগ যুগ ধরে, আমাদের আগের প্রজন্ম দেখেছে এই শিক্ষা ব্যবস্থায় কতটা ত্রুটি রয়েছে, নিজেরা কষ্ট করে যখন শিক্ষা জীবন শেষ করে ফেলেছেন তখন উপর থেকে শুধু হেসে হেসে বলেছেন, দেখ কত কষ্ট করে লেখা পড়া করেছি আমরা।কখনো তারা এই কথা ভাবেননি যে আমরা কষ্ট করেছি আমরা চেষ্টা করবো যেন আমাদের পরের প্রজন্ম এই কষ্ট করতে না হয়।হ্যাঁ অবশ্যই প্রশ্ন আসতে পারে আমি কেন করবো??? সোজা উত্তর আপনার নিজের স্বার্থে আপনি করবেন।কিভাবে?? যখন এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হবে সেই সুফল কি আপনার সন্তান পাবে না? আবার এক শ্রেণীর মানুষের প্রশ্ন আসতে পারে এই শিক্ষা ব্যবস্থায় সমস্যা কোথায়? তাদের জন্য বলছি, আপনাকে একটা পুকুর কাটতে দেয়া হল আর আপনি প্রতিদিন অল্প অল্প করে কাটতেছেন।আর পরদিন সকালে এসে দেখলেন পুকুর যতটুকু কেটেছেন তা আবার মাটি দিয়ে ভরে গেছে। চিন্তা করেন প্রতিদিন সকালে যদি একই ঘটনা ঘটে তাহলে এই পুকুর কাটার কাজ আপনি কত দিনে শেষ করতে পারবেন?
ঠিক এই রকমই আমার বা আপনার বাবা যেই সিলেবাসে পড়া লেখা করছে সেই ব্রিটিশ সিলেবাসে আজও আমরা পড়ছি।যেই সিলেবাসের পড়ায় তথ্য গুলো পর্যন্ত পরিবর্তন হয় নি।ফলে ওই পুকুর কাটার মত করে আমারা প্রতিটি প্রজন্ম একই কাজ বার বার করতেছি, ফলে দেশ শিল্প-সংস্কৃতি কিংবা বিজ্ঞান-প্রযুক্তিতে যেই রকম এগিয়ে যাওয়ার কথা সেই রকম আগাচ্ছেনা।ফলে আমরা একটা গণ্ডির মধ্যেই বার বার পাক খাচ্ছি। এর দায়ভার কার? আমি সত্যিই জানিনা এর দায় কার...............
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×