সোনালী ধানের শীষে আশার ঝিলিক
স্বপ্নের কথা বলে ময়না-শালিক।
রাতের আকাশে বসে তারার মেলা
কাশবনে জোনাকীরা করে রঙ্গের খেলা।
সরোবরে ফুটে ফুল রক্তকমল
শাপলা-শালুকে ঘিরে করে টলমল।
মৃদু বাতাসে উড়ে বালিকার কেশ
এ শুধুই আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ।
শিমুলের ডালে ডালে কোকিলের কুহুতান
মধু গুঞ্জন সুরে ভরে ওঠে মন-প্রাণ।
ভাটিয়ালি ভাওয়াইয়া আর হাছন-লালন
জারি গান, সারি গান কেড়ে নেয় মন।
সোনার দেশের সোনার মাটি নেই কোন সংশয়
দেশের তরে জীবন দেব করব নাকো ভয়।
ঘুচাব সকল দারিদ্র, দুঃখ-গ্লানি, ক্লেশ,
এ শুধুই আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


