somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নারীর চিৎকার ও একদল কাপুরুষ !!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাত(২৬/১১/১১) সন্ধ্যা ৭:২০ এর দিকে কারওযান বাজার মোড়ের কিন্চিত আগে ৮-১০ জন লোক ধর ধর বলে গর্জন করতেছে।ভালো করে খেয়াল করতেই দেখি ২২-২৫ বছরের একটি গঁজিটা চেহারার কিন্তু প্যান্ট-শার্ট পড়া এক তরুণ দৌড়াচ্ছে ।কিছু বুঝে উঠার আগে একজন নারীকে বুকফাঁটা চিৎকার করে বাস থেকে নেমে দৌড়াতে দেখে আঁতকে উঠলাম।আমি ছিলাম ৩/এ বাসের ভেতরে(টিউশনী থেকে ফিরছিলাম)।মহিলার চিৎকার দেখে গাড়ি থেকে নামার জন্য ভিড় ঠেলে বেড় হতে হতে (গাড়িতে তিল ধারনের যায়গা ছিল না) কারওয়ান বাজার মোড়ে এসে নামলাম।

লোকজনকে জিঞ্জাসা করে জানতে পারলাম,মহিলার গলায় পড়া সোনার চেইনটি এক হিঁচকায় নিয়ে ছেলেটি দৌড় দেয়।

এবার দুর থেকে যা দেখেছি আর যা শুনলাম তা মিলিয়ে নিলাম।মহিলা যখন "ভাই,আমার চেইন নিলগা ","আমার চেইন নিলগা " বলে চিৎকার দেয় তখন সবাই ধর ধর ধর বলে চেঁচাইছে কিন্তু কেউ তাকে বাধা দেয় নি।অবশেষে মহিলা নিজেই ছিনতাইকারীকে ধাওয়া করে আর তার পিছনে পিছনে কচ্ছপ গতিতে দৌড়াইছে ট্রাফিক পুলিশ।

কিছুক্ষণ পরেই মহিলা কাঁদতে কাঁদতে মোড়ে আসা মাত্র এক ভদ্রলোক(চুদশীল) তাকে কাঁদতে না বলে স্বান্তনা দিতে যাওযা মাত্রই সবাইকে উদ্দেশ্য করে খুব উচ্চস্বরে বলল "হাঁ কইরা দাড়াইয়া আছেন ক্যান?আপনারা এত্তগুলান পুরুষ মানুষ ধর ধর কইয়া চিল্লাইতে পারলেন আর কিছু পারলেন না!!!ওরহম একটা পোলারে তো এক থাপ্পর দিয়াই ফালাইয়া দেওন যায়।এখন আর নাটক করতে হইব না,যান বাসায় গিয়া চুড়ি পরেনগা"।সবাই আস্তে আস্তে ওখান থেকে কেটে পড়ল।

মনের অজান্তেই আমার মাথাটা নিচুঁ হয়ে গেল(একটু দূরেই দাড়ানো ছিলাম)।কতক্ষণ পর ঐ মহিলার সহযাত্রী এসে বলল "ভাবী,কি আর করবেন,চলেন বাসার দিকে যাই।এটা আপনের ভাগ্যে নাই ,ভাইয়েরে বইলা আর একটা চেইন বানাইয়া নিয়েন"
মহিলা অঝোরে কাঁদতে কাঁদতে বলল "ঐ চেইনটাতো আর পামু না,ঐডা আমার বিয়ার চেইন,গত ১১বছরে একবারের জন্যও চেইনটা খুলি নাই,আর আজ নিয়া গেলগা............."

আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে ৮-১০ তাগড়া তাগড়া জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে এই ঘটনা ঘটল অথচ কেউ কিছুই করল না।যেহেতু ছেলেটির(ছিনতাইকারী/চোর) হাতে কোন ছোড়া/অস্ত্রও ছিলনা,কাজেই আর কিছু না পাড়লে একটা ঢিল /একটা পা বাড়িয়ে ল্যাং মেড়ে ফেলে দেয়া তো কোন ব্যাপার ছিল না।আর আমিই বা কি করতে পারলাম!!!বাস থেকে নামার আগেই কাম শেষ!! জানি না কেন যেন নিজেকে খুব অথর্ব মনে হচ্ছে।

গত বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছে আমরা সবাই মনে হয় দিন দিন অনেক বেশী পরিমানে স্বার্থপর হয়ে যাচ্ছি।একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে না।

ইস্!!যদি এমন হত,সবাই আমরা একে অপরের বিপদে সাহায্যের হাতটা স্বাচ্ছন্দেই বাড়িয়ে দিতাম,তাহলে কতই না ভাল থাকতাম আমরা। এসব ভাবছি,আর ঘুম আসছে না ।তাই মনটা একটু হাল্কা করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:১৮
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×