আমি ক্ষমার অযোগ্য
হৃদয় দিয়ে ভালোবাসতে পারিনি তোমায়
ধরে রাখতে পারিনি তোমাকে
বোঝাতে পারিনি আমি তোমার যোগ্য
কাব্য কথা দিয়ে হয়তো আমার মন ভরে
তা-দিয়ে কি ঘর বাধা যায়
তোমাদের কাছে আমি রাস্তার ছেলে
ভালোবাসি বলে বখাটে
অপেক্ষার কান্তি, কষ্টের শ্রান্তি
বোঝা টেনে টেনে অস্থির হই
আমার সরলতাকে দুর্বলতা ভেবে
অহমিকার যাঁতাকলে পিষলে
তোমাদের তিরষ্কারের শৌখিনতা
লাঞ্চনার নয়া তত্ত্বের প্রয়োগ
ছলচাতুরির ষোলকলা পূর্ণ
অবেলায় অস্থির অহং
সত্যের রং দেওয়া মিথ্যার কান্না
সব আমি বুঝি কিচ্ছু বলিনা
দেলু থেকে হয়ে দেবদাস
প্রেম তত্ত্ব ফেরি করে বেড়াই
প্রেম চিনি নাই, নারী চিনেছি
বড় বড় বুলি ভরা বেশি বাড়াবাড়ি
হৃদয় দিয় ভালোবাসিনি
আমি নই ভালোবাসার যোগ্য
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



