চলে যাওয়া মানে হৃদয়ে কষ্টের চিহ্ন এঁকে দেওয়া, শোকাভূত হওয়া, চলে যাওয়া মানে নীরবে অশ্রু বিসর্জন তীব্র যন্ত্রণার আন্দোলন।
আমি দেখি আমাকে ফেলে মা চলে যাচ্ছে না ফেরার দেশে, 'ভালো থাকিস' অথচ আমাদেরকে অনিশ্চয়তার অন্ধকারে ফেলে তাঁর চলে যাওয়া। চলে যাওয়া মানেই অনন্ত দিনের জন্য কান্না, নিরন্তর আর্তনাদ
তোলা, মায়ের লাশ কাঁধে নিয়ে কবরে রাখা। 'চলে যাচ্ছি মা' হৃদয়ের গভীরে তীব্র যন্ত্রণা, মা যেন বলছে- 'আমাকে ছেড়ে যাসনা বাবা' তবুও চলে যাওয়া, মাকে ফেলে চলে যাওয়া।
ভাইয়া চলে যায় অনন্ত কালের দিকে, আমাদের এত আয়োজন ফেলে চলে যাওয়া ওঁর। তাঁর প্রস্থান তাঁর জন্য আমাদের অনন্ত অপেক্ষার পালা যেন, এই বুঝি ফিরল। যেন কোথাও কোন কাজে আটকে আছে ওঁরা।
আপা চলে যায় লাল শাড়ি পরে, পায়ে পড়ে কান্না কাটি - 'যাসনে আপা আমাদের ছেড়ে' অনেক কাঁদে, তবুও ফিরেনা। ওঁরা ফিরতে চায়না, আমাদের অশ্রু সিক্ত নয়ন চায় ওঁরা ফিরে আসুক, আমাদের অমল বিশ্বাস - ওঁরা আসবে।
চলে যায় আমার স্বজনী, বলে যায় - 'আমাকে ভুলে যাস' ওর কথা আমি রাখতে পারিনা, ভুলতে পারিনা ওকে, ওর চলে যাওয়া মানে আমার ভালবাসার জন্য অনন্ত কান্না।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ রাত ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



