আমি নদীর কলকল শব্দে তোমার কণ্ঠ শুনতে পাই।
আমি নদীর মোহনায় তোমাকে পাওয়ার ব্যাকুলতা অনুভব করি।
আমি নদীর ঘোলা জলে তোমার তনুবর্ণ দেখতে পাই।
আমি নদীর চরের তপ্ত বালুতে তোমার ভালবাসার উষ্ণতা অনুভব করি।
আমি নদীর ঢেউয়ে তোমার চুলের ভাঁজ খুঁজে বেড়াই।
আমি নদীর বানে তোমার প্রেমের পলি আহরণ করি।
আমি নদীর ফেনায় তোমার কোমল স্পর্শ অনুভব করি।
কিন্তু তুমি?
নদীর আগ্রাসী ভাঙনের মত আমার অনুভূতিগুলোকে ভাঙলে,
আর তা দিয়ে অন্যকোন পাড়ে তৈরী করলে নতুন চর।
আমি এখন মরা নদীর ক্ষত বুুকে বয়ে বেড়াই
যা শুধুই মরিচিকার আধার।
পারবে? পারবে আবার আমার এই নদীতে স্রোত আনতে?
পারবে না, কারণ তুমি এখন অন্য পথে অন্য মোহনায় মিলিত হও।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


