somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছায়াসঙ্গিনী # অণুগল্প

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীনা কলেজে যেত একা। একটা ছেলে খুব বিরক্ত করতে শুরু করল। তার অদ্ভুত সব কাজে মেয়েটা সারাক্ষণ উৎকণ্ঠায় থাকতো। পথে ঘাটে, রেস্তোরাঁয়, সাইবার ক্যাফেতে, কলেজে সর্বত্র ছেলেটা লীনাকে বিরক্ত করতো। এমনসব কান্ড যে অন্যরা টের পেত না। সে নীরব অনুভূতি লীনার মধ্যে পার করে দিয়ে ওর ভিতরে ঢোকার চেষ্টা করতো। নিজের মত করে সে হেঁটে যেতো লীনার ছায়া হয়ে।

ছেলেটার কিছু কিছু আচরণে লীনা এত বেশি অপমান বোধ করতো যে সে একদিন ছেলেটাকে খুব অপমান করে। ঐ ঘটনার পর থেকে ছেলেটাকে আর দেখা যায় না। লীনা আগের মত প্রতিদিনের জীবনযাপন করে, তবু সময়ে অসময়ে কেন জানি ছেলেটাকে খুব মিস করে। কলেজে আসা যাওয়ার পথটা মনে হয় জনহীন, শূণ্য। সে হাঁটে কিন্তু বার বার পিছনে তাকায়, তবে আগের মত ওর অনুভূতিতে কেউ বিরক্ত করতে আসে না। পথে-ঘাটে, অফিস-আদালতে কিংবা ক্যাফে-রেস্তোরায় সবকিছু আগের মতই চলে লীনার। তবে সব কিছু ছিন্নভিন্ন ভাবে...

নি:সংগ লীনা হৃদয়ের খুব গোপন কোন এক তারে ছেলেটার জন্য প্রচণ্ড ভালোবাসা অনুভব করে। কিন্তু ছেলেটাকে সে আর দেখে না।

একদিন ওকে এদিকে ওদিকে তাকাতে দেখে এক অপরিচিত ছেলে এসে খবর দেয় - ওর কথার তীর্যক বাণে সেদিন রাতেই ছেলেটা একটা নাইনলের রশি দিয়ে নিজের বেডরুমে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। ছেলেটার আর লীনার বাসা অন্য দুই ভিন্ন মহল্লাতে হবার জন্য সে জানতে পারেনি। লীনা ছেলেটার কথা শুনে প্রচন্ড কষ্ট পায়।
এরপর দিন থেকে লীনা চলার পথে আবারো ছেলেটাকে দেখতে পায়। এবার ছেলেটা সরাসরি ওর সাথে কথা বলে। নিজেকে হারিয়ে ফেলে সে। হাজারো মানুষের ভীড়ে সে একাকী একটা মেয়ে অদৃশ্য কোনো একজনের হাত ধরে ঘুরে বেড়ায়... সবাই মেয়েটাকে পাগল ভাবে... মেয়েটা কেয়ার করে না। সে তার হৃদয়ে এক প্রচণ্ড ভালোবাসা নিয়ে অসহ্য গ্লানি থেকে মুক্তি পেতে ছেলেটার হাত ধরে এগিয়ে চলে। একজন ছায়াসঙ্গিনী হয়ে দু:খী মেয়েটা ঐ মৃত ছেলেটাকে বুকে ধারণ করে বেঁচে থাকে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×