somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাছে আসা

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের সব থেকে বড় শহীদ মিনারের দিকে ওরা হেঁটে যায়। ল্যাপটপের ব্যাগ কাঁধে মিলির ডান হাত ধরে শিহাব জীবনের পথ ধরে সামনে আগায়। শহীদ মিনারকে মাঝে রেখে বৃত্তাকারে সবুজ ঘাসের গালিচা আর জায়গায় জায়গায় ফুলের গাছ... ছোট-বড়-মাঝারি... আর ঝোপওয়ালা... এক কালারফুল জগৎ! ঘাসের কার্পেটে শিহাবের কোলে মাথা রেখে মিলি শুয়ে আছে। বিকেলের অস্তগামী সুর্য তাঁর কোমল হাসিতে ওদেরকে আশীর্বাদ করছে... নাম না জানা পাখীরা ওদেরকে গান শোনাচ্ছে... রং বে রঙের প্রজাপতি ঊড়েছে... কখনো কাছে আসছে...। পরক্ষনেই দূরে চলে যাচ্ছে। কিন্তু ধরা দিচ্ছে না! জীবনটাও তো এমনি... তাঁর আসল রূপ নিয়ে কারো কাছেই ধরা দেয় না। মিলির কথায় শিহাবের ধ্যান ছুটে যায়...
- এ্যাই শুনছ!
' হ্যা!'
- আমি চশমা বাদ দিয়ে লেন্স নিলে কেমন হয়? কালার লেন্স?
' খুব খারাপ হয়'
- মানে?
' তোমার চোখ এমনিতেই সুন্দর!'
- কেমন সুন্দর? কি রং আমার চোখের? বলতো?
'এই তো ঝামেলায় ফেলে দিলে... কখনো কালো... কখনো মনে হয় বাদামী... আর সময়ে সময়ে আগুনে রূপ ধারণ করে!'
- ব্যাখ্যা কর, প্লীইইইজ...
' যখন তোমার হৃদয় উপত্যকাকে চোখের মুগ্ধ দৃষ্টি দিয়ে ছুঁয়ে দেই, তখন শান্ত নদীর কালো জলের মতো তুমি অপেক্ষার প্রহর গোনো। তখন কালো...
-তারপর!
' একটু কাছে গিয়ে উপত্যকার বন্ধুর পথে হাঁটার জন্য ডিভাইডার গুলোকে সরানোর চেষ্টা করতেই ও দুটো বাদামী হয়ে যায়'
- আর শেষটা?
' ওটা বললে তুমি আমাকে এখুনি পোড়াতে চাইবে'
- না চাইব না।
' তোমার হৃদয় উপত্যকাকে আমি অনুভব করতে চাইলেই ওগুলো আগুনের রঙে নিজেকে রাঙিয়ে নেয়... আমি ভয়ে নিজেকে আবার সেই শান্ত জলের কাছে ফিরিয়ে নিয়ে আসি।'
- তাঁর মানে আমার আবেগের উপর চোখের রঙের ওঠানামা?
' হ্যা! ব্যাপারটা তো সেরকমই মনে হচ্ছে...। হাহ হা হা'

মিলি এবার উঠে বসে। শিহাবে সাথে সামনা সামনি... চোখে চোখ রাখে... শিহাব একটা ঢোক গিলে... দেখে মিলির চোখ আগুনে রং ধারণ করেছে ! মিলি হাসে... হীরের কুঁচির মত জ্বলজ্বলে চোখে ও হাসতেই থাকে। সে বলে,
- আমার আগুনে চোখের অর্থ তুমি এতোদিন যা জেনে এসেছ সেটা ভুল ছিল জানু! তোমাকে আমার হৃদয় উপত্যকা থেকে নামিয়ে দেবার জন্য নয়... উপত্যকায় তোমার ইচ্ছেমতো বিচরণ করে... প্রবল এক ঝড় হয়ে আমাকে এলোমেলো করে দেবার আহ্বানেই ও দুটো আগুন হয়ে উঠতো! কিন্তু আফসোস! তুমি বুঝলে না বন্ধু...
' এখন ও তো বেশী দেরী হয়নি!'
ওরা একে অপরের দিকে তাকায়। দু’জনের বুঝার মাঝেও কিছু যেন বাকি রয়ে যায়... সেই না বুঝাকে খুব নিবিড়ভাবে বুঝতে ওরা দুজন নিজেদের অজান্তে খুব কাছে এসে যায়। দিনের আলোয় সবার সামনে থেকেও ওরা খুব কাছাকাছি চলে আসে। সবুজ ঘাসের গালিচা আহবান করে... পাখীরা লজ্জায় মুখ লুকায়... আর প্রজাপতি রঙিন চাদর দিয়ে ওদেরকে ঢেকে দেয়! আদম -হাওয়া ছাড়া এখন আর কোথাও কেউ নেই...
সৃষ্টি সুখের উল্লাসে সমগ্র প্রকৃতি ও কাঁপছে।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×