সবাই জানুক সে ভালো আছে
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক পড়ন্ত বিকেলে উচ্ছল মেয়েদের দলটি কালো সর্পিল পিচ ঢালা পথে হেঁটে চলে। কাছের হল থেকে তারা এই মাত্র বের হয়েছে। ওদের মত অতিথি পাখিরা ও দল বেঁধে লেক আর লেকের এক চিলতে আকাশের সীমায় পাক খায়। ওদের বোধের আকাশ জুড়ে নির্দিষ্ট সীমার সীমাবদ্ধতা। মানুষের মন অসীম। সীমার বাধ্যকতা নাই। তাই এই দল বেঁধে হেঁটে চলা মেয়েদের মন জগত সংসারের সকল পাড় ছুঁয়ে ছুঁয়ে- হৃদয়বানদের হৃদয়ের পরতে পরতে উঁকি দিয়ে পরখ করার প্রবণতা মুখর থাকে। ওরা পরখ করে। ভালো লাগে না। ছুড়ে ফেলে। ভালো লাগে। কাছে টানে।
এভাবে ক্রমাগত কাছে-দূরে অনুভবে একপলকে কখনো কখনো হৃদয় গুলো বড্ড কাছে আসে। তখন ঐ যে দুজন দীঘির পাড় ঘেষে অনেক কাছে- নিঃশ্বাস দূরত্বে- জেনে নিচ্ছে ভালোবাসার তৃতীয় পাঠ!
আবার পলকে যখন হৃদয়ের বিপরীত মেরুতে থাকে অন্য হৃদয়-চলে টানাপোড়েন। তখন হৃদয়বানের গলে যাওয়া হৃদয় নিয়ে কেউ কেউ বসে থাকে ঐ ছেলেটির মত। যে ঝড়ে উপড়ানো বিশাল 'রেইন-ট্রি' গাছটির স্ফিত গোড়ার অংশে নিশ্চুপ বসে আছে।
মুহুর্তগুলো ওকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে আবার প্রথম থেকে শুরু করে আবার নিঃশেষ করে চলে। বাইরে থেকে দেখে কতটা বুঝা যায়? বুঝার মাঝে ও কি কিছুটা বাকি রয়ে যায় না?
একসময়ের হৃদয়বান ছেলেটা হাসে।
সবাই জানুক সে ভালো আছে।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন