somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

★★তোমায় মনে পড়লে★★

২২ শে মে, ২০১৬ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহানগরের বুকে কখন ঘুম নামে?
জনপদ কি জেগে থেকে ক্লান্ত হয় না
না কি ওর বুকের মানুষগুলোর শ্রান্তিতে
ক্রমশ নুয়ে পড়া মনোভাবে
রোবট মানবে পরিণত হওয়া দেখতে জেগে থাকে।
.
আমার শহরে যখন ঘুম নেমে আসে
তোমার শহরে কি জেগে থাকো তুমি?
তোমার শহরেও চাঁদের ক্রমেই গোল হতে থাকা
কোমল রুপালি তরলে ভেজে না তোমার মন?
.
আমার বারান্দায় ও গ্রিল ছোঁয়া চাঁদেরকণা
ঘুমন্ত শহরে আকাশ নিশ্চুপ প্রহরী
তারার তারায় আলোর খেলা
এই শহরে শিয়াল ডাকে না
যার যার প্রহর নিজেই ঘোষণায় অভ্যস্ত সবাই
এক একটি আয়তাকার ডিসপ্লে বন্দী জীবন!
আমার বড্ড কষ্ট হচ্ছে
এই ঐ শহরের মেয়ে, ' তুমি কি বুঝ?'
.
তোমায় মনে পড়লে আমার সব এলোমেলো হয়,
মেয়ে, ' তুমি কি জানো?'
ক্রমশ গোল হতে থাকা পলাতক চাঁদের ফিরে আসা
আমাকে গৃহত্যাগী জোছনায় ভিজতে প্রলুব্ধ করে
আমার তখন তোমার কথা বড্ড মনে পড়ে!
তোমাকে নিয়ে রুপালি তরল জোছনায় নুয়ে যেতে
তোমার শহরে ছুটে যেতে ইচ্ছে হয়!
মেয়ে, 'তুমি কি অনুভব কর?'
.
আমার শহর তোমার শহরের মত নয়
এখানে সময়ের বড্ড অভাব
তাই চাঁদ-জোছনা কিংবা তুমি-আমি
টাইমিং এ ও বড্ড হেরফের!
মিলে না সময়.. তাই তোমায় মনে পড়লেও
ইদানিং যাওয়া হয়ে ওঠে না
তোমার শহরে।
.
তোমার কথা মনে পড়লে
আজকাল বড্ড কষ্ট হয়..
ইচ্ছে হয় সব ভেংগেচুরে একাকার করি!
তোমার কথা ভেবেই আবার নিশ্চুপ..
মেয়ে! তোমার শহরও কি জেগে থাকে?
তুমিও কি.. জেগে জেগে ভাবো আমায়!
.
মেয়ে, তোমায় মনে পড়া এখন বিষম দায়!
তারপরও মনে পড়লে তোমায়
মন তোমার কাছেই ছুটে যেতে চায়!
'তুমি কি বুঝ মেয়ে, কতটা ভালোবাসি তোমায়?'

★ মধ্যরাতের উপলব্ধি।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ রাত ১১:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×