somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

★★তুমি পাশে থাকলেই★★

২৩ শে মে, ২০১৬ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি যখন তোমার থেকে দূরে থাকি
নিজেকে নিয়ে ব্যস্ত থাকায়
নিজেকেই নিজে আঁকি
ইদানিং কল্পনা-প্রবন মন বেজায় দুষ্টু
তোমার বেলায় অনুভবহীন কেন বলতো?
রুষ্ট কি কোনো কারণে তাই দিচ্ছে ফাঁকি!
.
এভাবেই দিনগুলি বুড়িয়ে যায়
রাতগুলিও থুথথুরে
এরই মাঝে ক্ষীণ জোনাক জ্বলা রাত তুমি!
দিন-রাত আসলেই এখন আর
অর্থ রাখে না কোনো
সময়ের প্রভেদ ভুলে যাই সপ্তাহের ঐ দিনটিতে আমি!
তুমি পাশে থাকলেই এমনটা হয়।
.

আমি যখন সবার সাথে
নিরন্তর ভালোলাগা মন্দলাগাদের
নিয়ে লাগালাগি করে করে ক্লান্ত
কখনো বড্ড হতাশ ও হই,
তুমি তখন কিভাবে যেন
তোমার বাসা থেকে প্রচুর ট্রাফিক ঠেলে
ষাটটি সিঁড়ি ভেংগে
আমার জীর্ণ চৌকিতে আলো হয়ে বসে থাকো!
.
তুমি কতটা কাছে আছ
কিংবা আমার কতটা পাশে থাকা তুমি চাও
সে চায়, তিনি চান, ওরাও..
আমি-তুমি-সে দের কাছে দূরে থাকা
ইদানিং তেমন অনুভবে আসে না।
.
তুমি পাশে থাকলেই কবিতা শিশুর জন্ম হয়
অণুগল্পরা কৃষ্ণচূড়ার লালে নিজেকে সাজায়
সেখানে সবুজের চেয়ে লাল বেশী
জীবনবোধের পাতায় পাতায়
রং ঢংয়ের চেয়ে বোধ বেশী।
তুমি পাশে থাকা মানেই
ভালোলাগাদের পুড়ে পুড়ে প্রেম হওয়া
তোমার একটুকু ছুঁয়ে দেয়া যেন
উপন্যাসের পরতে পরতে
উল্লাসের শিহরণে চরিত্রগুলির অবাক আন্দোলন!
.

তুমি পাশে থাকা আমার বর্ণান্ধতার মুক্তি
রংয়ের আলোকচ্ছটায় থেকে থেকে বর্ণীল হওয়া
তোমাকে পাশে নিয়ে মাত্র একটি সুর্যাস্ত
কারো হাজার বছর ভালোবাসার দায় শোধাতে সক্ষম!
.
তুমি আমার দায় নও
তাই তোমাকে নিয়ে আরো হাজার
সুর্যাস্ত দেখতে চাই
অস্তরাগে ভানু বিসর্জনের রক্তিমতায়
আমিও ক্রমশ লাল হতে চাই
অধিক থেকে অধিকতর.. যা দেখে
এক সময় লালেরা আকাশের নীল থেকে
কষ্ট খুঁজে নিয়ে লজ্জায় মুখ লুকোবে।
.
জীবন কতগুলি?
সবগুলি জীবন দরকার নাই আমার
আগামি একটি জীবন তুমি পাশে থেকো আর
মাত্র একটি জীবন ... শুধু কাছে থাকলেই চলবে।।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×