
ধুত্তুরি-২১ || নিচু তলার উকিল
সিটিং গাড়ীর ফিটিং ভাড়া দাম বেড়েছে গ্যাসের
খানাখন্দে বেহাল দশা পুরো বাংলা দ্যাশের
প্যাঁচাল খানেক কম করে কর নইলে হবি ফিনিশ
ধুত্তুরি ধুর নটির পোলা তুই আমারে চিনিস।
হাসপাতালে ভিড় বেড়েছে বেড বাড়েনি কভু
এই কথা যেই বলতে গেছে ঝারি খাইছে তবু
টুঁটি চেপে বলছে তারে তুই আমারে চিনিস
রাখ চিনে রাখ আমি বাপু অন্য রকম জিনিশ।
ধুত্তুরি ধুর একই পথে আবার না হয় মিলিস
উন্নয়নের বইছে জোয়ার লবণ ছাড়াই গিলিস
চামচিকে ও লাত্থি মারে বলে আমায় চিনিস
রাখ চিনে রাখ আমি বাপু অন্য রকম জিনিশ
সেবার ঈদে গেলাম চলে কাটতে টিকিট খানা
কি বলিব দুখের কথা কইতে আমার মানা
চতুর্দিকে দালাল ভরা ক্যামন করে কিনিস
ধুত্তুরি ধুর নটির পোলা তুই আমারে চিনিস।
পুলিশ মামা আড় চোখে চায় ভাবখানা তার হিরো
বলছি মামা থাকতে সময় একটু হুশে ফিরো।
আর কতকাল কলার ঝুঁকে বলবে আমায় চিনিস
লিখ লিখে রাখ এই জনগণ অন্যরকম জিনিশ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


