এই ফাগুনে
নিচু তলার উকিল
এই ফাগুনে চেয়েছিলাম আমার মনের মন্দিরে,
বন্দিরে-
তোর প্রেমে নেই আগের মত কাছে আসার ফন্দিরে।
ছলাৎছলাৎ নদীর জলে আসছে ছুটে ছন্দরে,
বন্দরে-
নূপুর পায়ে রিনিকঝিনিক নাইতো কোন দ্বন্দ্ব রে।
শান্ত দিঘীর জলে তোকে ভেবেছিলাম পদ্যরে,
সদ্যরে-
মনের খাতায় নিত্য লিখি তোকে নিয়ে গদ্যরে!
কাজল কালো চোখের তারায় আমি আছি কদ্দুরে?
খুব দূরে-
এই ফাগুনে সকাল বেলার মিষ্টি হাসির রোদ্দুরে।
তুই যে আমার ফাগুন হয়েও আগুন দিলি অন্তরে,
মন তো রে-
নয়তো কঠিন পাথর দিয়ে গড়া কোন পন্থ রে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



