প্রায় বছর খানেক আগের কথা জনৈক ফেবু ফ্রেন্ড উকিলবাবুর বাদামওয়ালা গল্পের সব পর্ব পড়ে ইনবক্সে নক করলেন-
-হাই দাদা ভাল আছেন তো?
-জ্বী আজ্ঞে।
-আপনি কি সুখন সাহেবের পোস্ট গুলো পড়েন?
-জ্বী আজ্ঞে না।
-সেকি দাদা আপনি সুখন সাহেবের পোস্ট পড়েন না?
-জ্বী আজ্ঞে সুখন কে?
-আশ্চর্য আপনি বিখ্যাত মোটিভেশনাল স্পিকার নেভীর চৌকশ অফিসার সুলাইমান সুখন রে চিনেন না?
-জ্বী আজ্ঞে না।
-তাহলে নীল সালু,আরিফ আর হোসাইন এদের চিনেন?
-জ্বী আজ্ঞে না।
-দাদা আপনি তো এখনো মান্ধাতা আমলে পড়ে আছেন।
-জ্বী আজ্ঞে।
-ওদের পোস্ট গুলো সময় পেলে পইড়েন মোটিভেশন অনেক গুণ বেড়ে যাবে বুঝলেন।
-জ্বী আজ্ঞে সুখন সাহেবরা কি ছেঁড়া শার্ট গায়ে দিয়ে স্কুলে যেত?
-মনে হয় তো না।
-জ্বী আজ্ঞে তাহলে নিশ্চয় প্ল্যাস্টিকের ছেঁড়া জুতো পড়ে যেত?
-না
-মানুষের ছেঁড়া বই পড়তো?
-না
-পরীক্ষার ফি জোগাড় করার জন্য কামলা দিতো।
-সম্ভবত না।
-ভাঙ্গা সাইকেল চালিয়ে রোজ ১৭ কিমি দূরত্বে কলেজ যেতো আবার আসতো?
-তাতো জানি না।
-জ্বী আজ্ঞে তাহলে ভাতের অভাবে পরিবার শুদ্ধ উপোষ থেকেছিল কয়েক বেলা?
-না।
-ভাগ্য বদলের আশায় ১৬০ টাকা নিয়ে সারারাত বাসের ভিতর দাঁড়িয়ে থেকে ঢাকায় এসেছিল কখনো।
-তাতো জানি না দাদা।
-সার্টিফিকেট হাতে গার্মেন্টস ফ্যাক্টরির দরজায় দরজায় ঘুরেছিল শুধু নামমাত্র একটা চাকুরীর জন্য।
-না।
-টাকার অভাবে একদিন এক শিঙ্গাড়ায় করে চারদিন কাটিয়ে দিয়েছিল নিশ্চয়!
-সম্ভবত না।
-গলির মোড়ে বাদাম বিক্রি করেছে কোন দিন?
-ধুর নেভীর একজন অফিসার বাদাম বিক্রি করবে এটা হয়।
-বাসের ভাড়া উঠানোর সুপারভাইজারের কাজ করেছে কখনো?
-হা হা হা হা না দাদা এসব করেনি।
-জ্বী আজ্ঞে, হাতে ঘড়ি আছে?
-জ্বী না,মোবাইলে ঘড়ি আছে।
-এখন কয়টা বাজে?
-রাত দশটা বারো।
-তাহলে সুখন সাহেব, নীল সালু,আরিফ হোসাইনরা কিসের মোটিভেশনাল স্পিকার।সমাজে ঘটে যাওয়া মোটিভেশনের কাহিনী গুলোকে রঙ মিশিয়ে উপস্থাপন করলেই কি মোটিভেশনাল স্পিকার হওয়া যায়?
-তারপর ও তো দাদা ফেবুবাসীরা ওদের পোস্ট থেকেই মোটিভেশন নেয়।
-জ্বী আজ্ঞে নেয় হুজুগে বাঙ্গালী বলে কথা।
-মানে?
-(পুনরায়) জ্বী আজ্ঞে, হাতে ঘড়ি আছে?
-জ্বী না,বললাম তো একবার।
-এখন কয়টা বাজে?
-(বিরক্তি স্বরে) রাত দশটা সতের।
-ওদের থেকে উকিলবাবু কম কিসে?
-মানে?
-প্রত্যেকটি মানুষই এক একজন তুখোড় মোটিভেশনাল স্পিকার।
-বুঝলাম না।
-হালকা মুতে শুয়ে পড়ুন।
-অদ্ভুত।
(উকিলের প্রস্থান)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



