ঋতুমতী চাঁদ
নিচু তলার উকিল
'
সাঁঝের মায়া কেটে,একাকী দীর্ঘ রাতের সঙ্গী হয় ঋতুমতী চাঁদ।
এক সমুদ্র নিরবতায়,ঝুলবারান্দায় নেমে আসে ভোর।
তন্দ্রাহীন দাঁড়কাকের চোখে খেলা করে আমার অতীত।ছল ছল চোখের গভীরতায় আমি উদভ্রান্ত ছন্নছাড়া পথিক দুর্নিবার খুঁজে ফিরি আগামীর ভবিষ্যৎ।
ঘরছাড়া ব্যথারা আবারও বৈরাগী হয়ে ঘরে ফিরে আসে চৈতন্যের দেরাজে।
তবু পৌষালী ভোরের বাতাসে অবিরত দোল খায় চৈত্রের খরা।
আঁধারের বুক চিড়ে উড়ে যায় এক আকাশ স্বপ্নিল মেঘ।
রোজ দাঁড়িয়ে থাকি উদ্দেশহীন, আবছা আলোয় ঝুলবারান্দায় দেখি হরেক রকম লাল নীল স্বপ্নের আঁকিবুঁকি।
প্রত্যাশিত ভাবে মিলিয়ে যায় ঋতুমতী চাঁদ আর আলোকিত ভোর।
অপ্রত্যাশিত ভাবে
এক চিলতে মিঠেকড়া রোদ ভিজিয়ে দিয়ে যায় অনিমেষ; তবু চেয়ে থাকি ব্যস্ত দূরের পথ আর পথিকের মুখাবয়ব
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



