কবিতা- যাত্রা কালের পথিক || নিচু তলার উকিল
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাত্রা কালের পথিক-নিচু তলার উকিলকাঁচের দেশে সাঁঝের বেলায়
পুড়ছে তোমার মায়া,
উড়ছে বালি বাতাস বিনে
করছে শিকার ছায়া।
সবুজ বনে ঘাসের বাড়ী
পাখির আসর তীরে,
জলের দেশে নাইতে গ্যাছে
আর আসেনি ফিরে।
বুকের ভেতর সূর্য কাঁদে
আঁধার হাসে জলে,
ধারাপাতের বুক চিড়ে দ্যাখ
কয় নামতা বলে?
ঝিলের গায়ে প্রেমের বাড়ী
পদ্মপাতার ঠোঁটে,
ভাটির টানে গাঙে দেখি
ভুল গুলো সব ফোটে ।
তোমার বুকে উড়ছে খেচর
রক্তে বাজে বাঁশি,
চিতায় খুঁজি স্বপ্ন তারা
রেখায় পুড়ে রাশি।
পুঁটির ডানায় সাঁতার কাটি
পুইয়ের ডাঁটায় বসে,
তেলাপোকার মতই আমার
স্বপ্ন গুলো ধসে।
ভালবাসার শূন্য হাটে
প্রেম নিয়েছে লুটে,
নয় বালিকার ঠোঁটের ছোঁয়া
খাচ্ছে আমায় খুঁটে ।
চোখের দেশে আকাশ ডাকে
মেঘ দিয়েছে আড়ি,
চাঁদের বুকে অশ্রু ঝড়াক
চাইনা এমন নারী ।
যাত্রা কালের পথিক আমি
মহাকালের ফাঁড়া-
হারিয়ে গ্যাছি তেপান্তরে
তোর দিলে দিক নাড়া
কবর খুড়ো আকাশ নীলে
শূন্যে পরিপাটি,
দূর থেকে দূর বহুদূরে-
পারলে দিও মাটি!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন