
সুর জানেনা তাল জানেনা লয় জানেনা কবি
বইমেলাতে ওরাই যেন এই জগতের রবি
রিভিউ দিয়ে যাচ্ছে কেহ বস্তাপচা লেখার
উকিল শালা ভাবছে বসে কী আছে আর শেখার?
'
তেল মেরে তাই নিচ্ছি ক্রেডিট দিচ্ছি তুলে গাছে
ও দাদাভাই লিখেন ভালো যোগ্যতা খুব আছে
লেখক ভাবে ঠিকই আছে পাচ্ছি কমেন্ট শত
কবি বলে ডাকছে আমায় দিচ্ছে মতামত।
'
এইতো সময় এগিয়ে যাবার যেই ভাবা সেই কাজ
ধারদেনা তাই করে কবি ভাঙ্গলো নিজের লাজ
অবশেষে আসলো ভবে চাঁদের মতন মুখ
গোদের উপর বিষফোঁড়াতে পাচ্ছে কিছু সুখ।
'
ছাপছে কবি তিন'শ খানা মাগনা দিছে কুড়ি
হইছে বেচা গোটা দশেক সেটাও জোরাজুরি
বাকী গুলো সেলফে রেখে টাকার হিসেব করে
কবি হয়ে কী পেয়েছি যোগ বিয়োগ আর গড়ে।
'
বইমেলার এই করুণ দশা হরহামেশাই দেখি
দুইটি কলম লিখতে পেরেই হচ্ছে লেখক সেকি?
তাই উপদেশ দিচ্ছে নাকো উকিল ব্যটা কে সে?
ধুত্তুরি ধুর পালাই বাপু যাচ্ছি বুঝি ফেঁসে!
'
'
'
ধুত্তুরি-৬৭/ নিচু তলার উকিল
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


