অনাদিকালের পথিককে হাসিমুখে দেখতে চেয়ে,
হাহাকারের জলে ভাসিয়ে দিলাম নিজের সুখ।
আপন ভুবনে পর করে দিলে নিজের শেকড়-
পাপী বলে সম্বোধন করে মহাকাল!
চোখের জল দেখা গেলেও দেখা কি যায় বলো হৃদয় নিংড়ানো কষ্টের জল?
কষ্ট বইবার ক্ষমতা যখন দিলে ঈশ্বর,
এবার তখন রঙিন স্বপ্নে বিভোর চুড়ুইটাকে সুখী রাখবার ক্ষমতাটুকু তো দাও।
অশনিসংকেত বেজেছে সেই অনাদিকালে এবার হারিয়ে গেলে বল দোষ দিব কার?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



