somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব পূজা || নিচু তলার উকিল

২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
'
সুখতলার মত ক্ষয়ে যাওয়া জীবনে
সৌন্দর্যের পূজা হলেও মানবিকতার পূজা হয়না,যা হয় তা স্রেফ করুণা।
ভেতরের রঙচটা কলিজায় পচন ধরলে খোদার কী দোষ?
আলখাল্লা টাইপের ঢিলেঢালা গেঞ্জি আর ঢিলেঢালা প্যান্টে থাকে কোটি টাকার অজানা গল্প।
হকদের গেটে রোজ দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটাও জানে মাটির কোন রং নেই।
মাটির কোন রং হয় নাকি?
হঠাৎ প্রশ্ন শুনে বাবা চমকে উঠলেন!
-আমি তো ভাবিনি কখনো!
-কেন?
-তবে মাটির রং মাটিয়া।
-হা হা হা হা,,,
-হাসছিস ক্যান?
-আচ্ছা বাবা মানুষ নাকি মাটির তৈরি?
-হ্যাঁ,তাইতো আমরা কোরআন,হাদিসে তাই পেয়েছি।
-তাহলে আমার শরীরের রং কালো কেন?মাটিয়া হল না কেন?
-তুই আমার ঔরসজাত সন্তান তাই তুই আমার মত হয়েছিস।
-না বাবা ঠিক মিললো না।
-মিললো না মানে?
-কৈলাশ দের উঠানে মাটির তৈরি ঠাকুর দেখেছি।
-তো কি হইছে?
-ঐ টা তো কথা কয়না,ওর রং তো আমার মত না,ওরে চিমটি কেটে দেখছি ও ব্যথা পায়না।কিন্তু আমি পাই কেন?
-তুই যে রক্তেমাংসে গড়া মানুষ তোর অনুভূতি আছে তাই তুই ব্যথা পাস।
-ওটাও তো মাটির তাইলে ও আমার মত নয় কেন?
(হারামজাদা গেলি এখান থেকে,,আজাইরা প্যাঁচাল পারার ওস্তাদ যা আমার সামনে থেকে দূর হ)
'
(২)
'
বংশমর্যাদায় রূপ গুণ,আর রক্তের নিগড় সম্পর্ক।
উদাস ভঙ্গীতে হকবাড়ীর ছেলেদের নাক দেখি মুখ দেখি গায়ের রং দেখি,তফাৎ শুধু গায়ের রংচঙে।
সব ঠিকঠাক থাকলেও ঠিক অমিল যেন কোথায়?ও খেয়াল হইছে তফাৎ আছে ওর প্যান্ট টা সুন্দর পাছা দেখা যায়না,,আমারটায় দেখা যায়।দর্জি শালাটা চোর একটা কত করে বলি ভাল করে পট্টি মারবি।ছোট মানুষ বলে গায়ে কথা লাগায় না।
মনে মনে ভাবি শালা বড় হয়ে নেই তোর গুষ্টিরে টুট টুট করে ছাড়বো।
হকবাড়ীর ছেলে মেয়েদের নিয়ে আমার ভাবনার অন্ত নাই।
এই শালারা বুঝি দোআশ মাটির তৈরি নইলে আমি কালা হইলাম ক্যা?
প্রশ্ন শুনে হকবাড়ীর ছোট ছেলেটা বলে উঠল-
-কারে বললি?
-তোরে!
-তুই লাক্স দিয়া গোসল করিস?
-না
-কি দিয়া করিস?
-কাপড় ধোয়া সাবান দিয়া।
-এইজন্যই তো কালা হইছিস।
-যাহ শালা ফাও কথা বলিস না,আমি সেদিন তোদের লাক্স সাবান চুরি করে আজ ২০ দিন ধরে গায়ে ডলি কই আমার তো ফর্সা হয়না।
-কি,,,,তুই আমাদের সাবান চুরি করছিস দাঁড়া মাকে গিয়া বলে দিচ্ছি।
-শালা চুতমারানির পোলা সত্য কথা কইছি মজা লাগে নাই এখন বাল আমার কইয়া দিবে।
-শালা চোর কোথাকার।
-তুই চোর তোর বাপ চোর তোর মা চোর তোর বোন তোর চৌদ্দ গোষ্ঠী চোর।
'
(৩)
'
বিসর্জনের পালাগানে দুটি পক্ষের করুণার উদ্রেক হলেও খোদার কী?
পাপমোচনের রাস্তা সোজা দেখিয়ে দিয়েছেন সে রাস্তায় হাঁটলেই হয়।
পাপ পাপীকে মহৎ করে তুলে আবার হিংস্রও।
অতঃপর
চুরির অপরাধে হেনস্তা হয় পৃথিবী,ঘৃণা জমে সত্য বলার উপর।মিথ্যাচার যদি পাপ না হত তাহলে সত্য হতো মহাপাপী।
-বল আরো চুরি করবি
-না
-কান ধরে ৫০০ বার উঠবস কর।
'
(৪)
'
(তারপর কার্ল মার্কস, আর লেলিনে ডুবে থাকি।সমাজ নিয়ে ভাবনা গুলো মাথাচাড়া দেয়,দারিদ্র্য ব্যবধান গুলো চুপ করে রাখে।চুপ থাকাই শ্রেয় গোবরগণেশ মস্তিষ্কে এ গুলো বড্ড অমূলক)
'
আজ আমার ৫০০ বছর পূর্ণ হল,তবু বেঁচে আছি আচ্ছা আমি কি আদৌ বেঁচে আছি?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×