somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফু ডাক্তার

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে হঠাৎ ভয় পাওয়ায় পরের দিন সকাল বেলায় উকিলবাবুকে
ফু মেডিকেলে নিয়ে যাওয়া হল।
ফু মেডিকেলটি এলাকায় একদম নতুন,নতুন হলেও এই মেডিকেলে প্রতিদিনই ভীর লেগেই থাকে সব থেকে বেশি ভীর লেগে থাকে শনি আর মঙ্গল বার। ফু মেডিকেলের ডাক্তার জনাব ছামছুল হক ঐশ্বরিক ক্ষমতা বলে ডাক্তারের সমস্ত কোর্স সম্পন্ন করে এসেছেন।
যথারীতি ফু মেডিকেলের ডাক্তার জনাব ছামছুল হক এসে উকিলবাবুকে দেখে বলতে লাগলো-
-কেমনে ভয় পাইছেন?
-ঠিক মনে নাই।
-একটা সাদা ছায়া আপনার পিছনে ছিল!
-ঠিক মনে পড়ছে না।
-একটু মনে করে দেখুন তখন আপনার শরীর একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছিল। আমি স্পষ্ট করে সেটা দেখতে পাচ্ছি।
খানিকবাদে ডাক্তার সাহেব একটা ঝাড়ু নিয়ে আমার মাথা হতে পা অবধি ঝাড়তে লাগলেন আর সাথে ফু দিয়ে যাচ্ছেন।
ডাক্তার সাহেবের থুথু মিশ্রিত ফুয়ের গন্ধের ঠ্যালায় ততক্ষণে উকিলবাবুর প্রাণ যায় যায় অবস্থা।
সকাল বেলার বাসি থুথুর এমনিতেই যে বিশ্রি গন্ধ তাতে উনি যেভাবে ফু দিচ্ছেন তাতে করে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে।
বেশকিছুক্ষণ এভাবে ঝাড়ার পর বললেন-
-আপনায় জ্বীন আছড় করছে।
-এখন উপায়?
-আপনার কাটানি করতে হবে।
-কাটানি? সেটা কী খায় না মাথায় দেয়?
-ঐ রকমই খানিকটা খাওয়ার সাথে মাথায়ও দিতে হয়।
-ক্যামনে?
-১০১ টাকা হাদিয়া সাথে দুই কেজি আতপ চাল, একটা কলার মোছা, একটা স্বাস্থ্যবান নাদাসনুদুস মোরগ আর এক গজ লাল কাপড় নিয়ে আগামী মঙ্গলবার আসতে হবে।
-আর কিছু?
-না আর কিছু লাগবেনা তবে এক বোতল পানি ফু দিয়ে পড়ে দিচ্ছি এটা সকাল বিকাল খাবেন।
-ডাক্তার সাহেব ঠিক আছে আসবো তবে একটা কথা আছে বলবো?
-বলুন?
-আপনি কি ব্রাশ ইউজ করেন?
-না
-টুথ পাউডার কিংবা পেস্ট ইউজ করেন?
-না
-তাহলে দাঁত মাজেন কী দিয়ে?
-আঙ্গুলের ডগায় গুল নিয়ে।
-আচ্ছা ভাবী কি এখানে নাকি বাপের বাড়ী?
-এখানেই বাপের বাড়ী থাকবে কেন?
-না মানে বলতে চাচ্ছিলাম যে বিশ্রি গন্ধ?
-গন্ধ! কিসের?
-আপনার মুখের!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×