somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লবণ জলের জীবন

২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর গোলকধাঁধায় আটকা পড়েছে জীবন....
তোমাদের পাড়ায় লাল নীল বাতির উৎসবে ডুবে গ্যালে সময়
আমাদের পাড়ায় জলের বুকে ভর করে উঠে সংসারি চাঁদ।

কীবোর্ডের উপর অনভ্যস্ত আঙুলের কারসাজিতে-
কেটে গ্যালো কত প্রহর।
আমি তো তুমি নই,
কাদা এবং লবণ জলের জীবন-
খেজুর রসে মুড়ি চিবানো সকালে রোদ পোহাই।

গোল পাতার সারির মত আজও ঠাই দাঁড়িয়ে আছি !
কোথাও কেউ নেই...
তবু আছে কালো কপাল বনমালীর ডাক,
খোলা আকাশে উড়ে চলা শঙ্খচিল, বন্য শূকর, বন বিড়াল।
আরও আছে জঙ্গলের কালো কাদা,
লবণ জলের জীব।

তবু থেমে থাকেনা জীবন
সংসারের টানে তছনছ হয় কাঁকড়ার সংসার।
লাল কাঁকড়ার বিপ্লবী মানববন্ধনে টনক নড়ে না কারও!
তবু চলে, হরিণের ডেরায় চিতা বাঘের পোদ্দারি;
কাদা জলের বিচিত্র সংসার!
চরভোজনে এভাবেই কেটে গ্যালো কত রাত দিন!

শুয়োরকাটা মাছের মতো আজও চ্যাপ্টা হয়ে আছি...
চারপাটা জালে দেখি আবদ্ধ ভবিষ্যৎ
টাইগার চিংড়ির মত মাথা খুলে নিয়ে যায় "মহাজন"।
চেয়ে চেয়ে থাকি কাদা জলে ভীষণ রকম আশায়-
মদনটাকের মত একাগ্রচিত্তে এক পা তুলে...।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×