অপ্রত্যাশিত কাব্যিক এর ছড়া-১
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবুজ দেশেহাকীম আল-মীযানবিশ্ব মাঝে আছে অনেক
হরেক রকম দেশ;
সবচে’ ভালো দেশটা হলো
সবুজ আমার দেশ।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম ফুল;
শাপলাটাকে চিনতে কারো
হয়না কোন ভুল।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম ফল;
কাঁঠাল খেলে আসে গায়ে
দ্বিগুণ শক্তি বল।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম পাখি;
দোয়েলের ডাক শুনলে পরে
খোলে মনের আঁখি।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম মাছ;
পদ্মার ইলিশ মাছের রাজা
ভাজা খাবো আজ।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম জন্তু;
রয়েল বেঙ্গল টাইগারের নাম
বিশ্ব জুড়ে কিন্তু।
সবুজ দেশে আছে অনেক
লেখক, গায়ক, কবি;
দুখু মিয়া কাজী নজরুল-
হলেন; জাতীয় কবি।
বিশ্ব মাঝে আছে অনেক
হরেক রকম দেশ;
সবুজ দেশের নামটা হলো
সোনার বাংলাদেশ।
* ছড়াকার আহমদ সাকী সম্পাদিত-
‘বাংলাদেশের কিশোর কবিতা ’ গ্রন্থে
এই ছড়াটি ১ম প্রকাশিত হয়-১৯৯০ইং তে।
* পরবর্তীতে কিছুটা উন্নয়ন করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন