অপ্রত্যাশিত কাব্যিকে ঢাকা শহর নিয়ে লেখা মারফতি স্টাইলের একটি গান
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথা ও সুর: হাকীম আল-মীযানঢাকার শহর আজব শহর ঢাকা,
যার যা ধান্দা আল্লাহর বান্দা
ঘুরায় গাড়ীর চাকা।
কেউ বা ঢাকা চাকরী করে
কেউ বা আবার বেকার ঘুরেরে,
কারো পকেট ভরা আবার
কারো পকেট ফাঁকা।
এই শহরে কত মানুষ
কেউ বা হুস কেউ বেহুশরে,
কেউ বা চালায় ঠেলাগাড়ী
কেউ বা চার-চাকা।
যতই করো বাহাদুরী
ঝারো যতই জারী-জুরীরে,
সকাল বেলার আমীর যে সে
সন্ধ্যা বেলা ফাঁকা।
যতই আজব বলোনা ভাই
যতই দেখাও হাই-ফাই রে,
মিজান শাই তুই মাওলার কাছে
প্রতি পদে ঠেকা।
* উপরোক্ত গানটি যথাসম্ভব ১৯৯১ থেকে ৯৫ এর ভেতরে কোন এক সময়ে
সুরসহ লেখা । আমি স্বনামধন্য কোন গায়ক না হলেও তখন একতারা বাজিয়ে
তালে তাল মিলিয়ে নিকটস্থ শুভাকাঙ্খিদের শুনাতাম। ধন্যবাদান্তে- হাকীম আল-মীযান। ২৭-০১-২০১৬ ইং।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন