(১)
আপোষহীন চ্যালেঞ্জ
হাকীম আল-মীযান
মজলুম জনতার মুক্তির সপক্ষে
মাওলানা ভাসানী ছিলেন
এক আপোষহীন চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্জকে উপেক্ষা করে যারা
জনতার মাথায় আঘাত হানতে চায়,
তারা বিশ্বাস ভঙ্গকারী ঘাতকের দল।
হে ঘাতকেরা! তোমরা জেনে রেখো
মজলুম জনতার মুক্তির সপক্ষে
মাওলানা ভাসানী ছিলেন,
এক অগ্নি-পুরুষ পৃথিবীর।
* অর্কিড সাহিত্য সংসদ, টাংগাইল থেকে প্রকাশিত।
সম্ভবতঃ ১৯৯০ এর আগে।
(২)
প্রদীপ্ত সূর্যের আলোকে
হাকীম আল-মীযান
পূবাকাশে প্রতিদিন যেমন
জেগে ওঠে ঐ জলন্ত সূর্যটা
আলোকিত করে রাখে
অন্ধকার পৃথিবী।
তুমি ঠিক তেমনি
সন্তোষের বুক চিরে
প্রতিদিনই
জেগে ওঠো ভাসানী।
মজলুম জনতার কাতারে
মুক্তির আলোকে
পৃথিবীটা আলোকিত
করে রাখো।
যে আলোকে আমরা
পথ চলি শুধু পথ চলি।
পূবাকাশে প্রতিদিন যেমন
জেগে ওঠে ঐ প্রদীপ্ত সূর্যটা।
*সাপ্তাহিক বিদ্রোহী কণ্ঠ, টাংগাইল থেকে প্রকাশিত।
সম্ভবতঃ ১৯৯০ এর পরে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



