ঢাকাস্থ পল্লবী থানাধীন, মিরপুর-১২ নম্বর এলাকা নিয়ে আমার লেখা এবং সুর করা একটি মারফতি গান।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাকীম আল-মীযানআল্লাহর খেলা বুঝা বড় দায়!
দুনিয়ায়-
কে বা আসে, কে বা যায় রে!
কে করে হায় হায়?
বারো কুতুব বারো নম্বর
কালসী আছে কবরস্থান রে;
সে’খানেতে কতো কুতুব
শুয়ে আছে হায়!
ঢালের নিচে পাবলিসিটি
লালমাটিয়ায় আরেক নীতিরে;
সব কিছুকে তুচ্ছ করে
দেখনা কে যায়; খাটিয়ায়?
আল-মীযান তাই লেইখা গেছে
হকের টানে গাইয়া গেছে রে;
আল্লাহ-রাসূল স. ছাড়া বলো
কি আছে উপায়?
১। আমার লেখা এবং সুর করা এ মারফতি স্টাইলের গানটি যথা সম্ভব ১৯৯১ থেকে ১৯৯৫ এর ভেতরে লেখা। গানটি আমার শুভাকাঙ্খীরা এখনো মনে রেখেছেন। তাদের সাথে দেখা হলে; উক্ত গানের কথাগুলো- যখন আমাকে মনে করিয়ে দিয়ে শুনায়, তখন আমি মুগ্ধ না হয়ে পারি না।
২। এ লেখাটি লেখার পরে, আমি চিন্তা-চেতনার দিক থেকে অনেকটাই পরিবর্তন হতে থাকি এবং মাঝে মধ্যে দু’চারটি গান ব্যতীত বেশির ভাগ ক্ষেত্রেই গজল লিখতে অনুপ্রেরণা লাভ করি।
৩। আমার লেখা প্রথম ইসলামী গজলের বইটির নাম দিয়েছি- রূহানী গজল-১। ভবিষ্যতে রূহানী গজলের সংকলন থেকে কিছু গজল পাঠক সমাজে উপস্থাপন করার আশা রাখি। লেখক, পাঠক, শ্রোতা ও ব্লগার ভাই-বোনদের কাছে দু’আর দরখাস্ত। মহান আল্লাহপাক আমাকে যেনো সে তৈফিক দান করেন, ইনশা-আল্লাহ।
* নিবেদক- হাকীম আল-মীযান। তারিখ: ০৯-০২-২০১৬ইং।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন