somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৬ একুশে ফেব্রুয়ারিতে হাকীম আল-মীযান এর একটা কবিতাঃ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশের কথা

হাকীম আল-মীযান

আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
অতিক্রম করছি
ঐতিহাসিক স্মৃতিময়
প্রিয় আসাদ গেট
হেঁটে যাচ্ছি-
বিজয় স্মরণির দিকে।

আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
পাকিস্তানি শোষকেরা
বীর বাঙালির উপর
জুলুম করে চাপাতে চাচ্ছে
উর্দুকে করতে যাচ্ছে
বাঙালির রাষ্ট্র ভাষা।

আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
শৈশবে স্কুলের ছাত্র-ছাত্রী
ভাই-বোনদের সাথে
সারি বেঁধে প্রভাত ফেরিতে
বিনম্র ভাবে এগিয়ে যাচ্ছি
শহীদ মিনারের দিকে।

আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
কালো ব্যাজ ধারণ করে
গোলাপ ফুল হাতে গাইছি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি-
গানের অমর পংক্তি মালা।

আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
উনিশ'শ বায়ান্নের ফেব্রুয়ারিতে
শোষকের বিরুদ্ধে কথা বলা
বীর বাঙালীর প্রথম সাহসিকতা।

আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
নিজেদের অধিকার ফিরে পেতে
দেশ ও জাতির স্বাধীনতা আনতে
বিজয়ের পতাকা সমুন্নত করতে
ভবিষ্যত; সোনার বাংলা গড়তে
রাষ্ট্র ভাষা বাংলা চাই-
শ্লোগানে মুখরিত মানুষগুলো
মিছিলে মিছিলে এগিয়ে যাচ্ছে
ঢাকার রাজপথে-
বীরদর্পে ঢেলে দিচ্ছে
বুকের তাজা রক্ত।

আমি যখন একুশের কথা ভাবি
তখন আর ভুলতে পারি না;
বাংলা মায়ের বীর সন্তান
সালাম, বরকত, রফিক জব্বারসহ
অসংখ্য ভাষা সৈনিকদের কথা;
সবার জন্য করি দু'আ-
জানাই অশেষ কৃতজ্ঞতা।

লেখার তাং: ১৪- ০২ - ২০১৬।
প্রকাশের তাং: ২১ - ০২ - ২০১৬।


* প্রসংগ কথা:

১। এবারের ২১ ফেব্রুয়রিতে প্রকাশের জন্য আমি ৩টা লেখা লিখতে সক্ষম হয়েছি।-আলহামদুলিল্লাহ। এর আগে আজ
১২ টা ১ মিনিটে পোষ্টকৃত একটা ছড়া-কবিতা। যা আমার নিজের কাছে ভালো লেগেছে। কিন্তু অন্য কোথাও ছাপার জন্য
পাঠাই নাই। ইচ্ছা ছিলো সামহোয়্যার ইন ব্লগে প্রকাশ করবো।

২। উপরোক্ত কবিতাটিতে আমি বুঝাতে চেয়েছি; ২১ ফেব্রুয়ারির চেতনাই ছিলো মূলত: আমাদের বাঙালি জাতির জেগে ওঠার
তথা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিজয়ের প্রথম সোপান।

৩। পরবর্তী পোষ্টে একটা দেশাত্ববোধক গান পোষ্ট করবো- যা আমি সুরসহ লিখেছি। ভালো লাগলে লেখকের নামসহ
সামহোয়্যার ইন ব্লগের লিংক দিলে লেখকের কোন আপত্তি নাই।

৪। বিশেষ করে আমার ছড়া-কবিতাটা যদি সত্যি সত্যি ভালো হয় তবে লেখকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয়
সম্পাদনা সাপেক্ষে- পাঠ্য বই এর অন্তর্ভুক্ত করা গেলে আমি আমার লেখক জীবনকে ধন্য মনে করবো। জানি না কেমন হয়েছে।
এমনটা আশা করা ঠিক হলো কিনা? যেহেতু পাঠক সমাজই কোন লেখাকে যখন অন্তরে গেঁথে নেয়, তখনই একটা লেখার প্রকৃত মূল্যায়ন হয়। প্রত্যেক লেখকের কাছেই তাঁর লেখা সন্তানতুল্য বিধায় নিজের লেখা নিজের কাছে ভালো মনে হওয়াই স্বাভাবিক।

৫। দেশাত্ববোধক গানটি কোন ব্যক্তি, সংস্থা একক বা যৌথ উদ্যোগে গাইতে চাইলে; কোনরূপ অর্থের বিনিময় ব্যতীত শুধুমাত্র
আমার লেখা ও সুরের স্বত্ত্ব অপরিবর্তিত রাখার শর্তে সামহোয়্যার ইন ব্লগের মাধ্যমে যোগাযোগ করলে তা সম্ভব হবে ইনশা-আল্লাহ।

৬। লেখার মান যদি কারো কাছে খারাপ লাগে তবে সুন্দর পরামর্শ আশা করি। দয়া করে আজে-বাজে মন্তব্য না করলে খুশি থাকব।
সৃজনশীল কাজে একে অপরকে উৎসাহিত করার মাঝেই রয়েছে; আমাদের সাহিত্য-সংস্কৃতির উন্নয়ন এবং প্রকাশ-বিকাশ।
পরিশেষে একটা কথা;
আসুন, আমরা বাঙালি জাতি হিসাবে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি।
ভালোবাসি আমাদের দেশ ও জাতিকে।
ধন্যবাদান্তে:
মো: মিজানুর রহমান ওরফে হাকীম আল-মীযান। ২১-০২-২০১৬ ইং রাত ১ টা ৫০ মিনিট।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×