হাকীম আল-মীযানের অপ্রত্যাশিত কাব্যিকের কবিতা
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবি স্বীকৃতিএকদিন কবিতার খাতা
ছুঁড়ে ফেলে দিয়েছিলো,
আমার ভুল ভালোবাসায়।
মনে করিনি কিছু
হটিনি পিছু
প্রয়োজনে লিখেছি
বাদ দিয়েছি
আবার লিখেছি; শাব্দিক সংলাপ।
চল্লিশের পর একদিন হঠাৎ
মনে হলো; আরেকজনের কথা
যে জানিয়েছিলো আমায়
প্রথম অভিবাদন!
বলেছিলো; কি কবি! কি খবর?
লাজুক মনে বলেছিলাম; ভালো।
কবিতার করিডোরে চলতে গিয়ে
কবি স্বীকৃতি পেয়েছি অনেক
স্কুলে, কলেজে, সাহিত্য সংকলনে,
বিভিন্ন পত্র-পত্রিকায়,
কবিদের লেখায়,
সময় ঢেকে গেছে
পুরোনো কাগজের এলার্জিময় গন্ধে।
অনেক সময় অনেক ক্ষেত্রে
মানুষ যা চায়, তা পায় না;
যা না চায়, তা এসে ধরা দেয়
অপ্রত্যাশিত ভাবে
যাকে বলা যায়; ভাগ্য।
ভাগ্যের নির্মম পরিহাস
সে আরেক বিশাল ইতিহাস
কবিতার রাণীর আবেগী প্রস্থান
আমাকে করেছে হৃদয়াহত।
বলার কিছু ছিলো না
করার কিছু ছিলো না;
আফসোস করেছি শুধু
জীবনের প্রথম কবি স্বীকৃতি
সেই দিয়েছিলো
বুঝতে পারিনি
সেদিনকার কথা
আজো আমাকে ভাবায়।লেখার তারিখ: ২১/০৬/২০১৩।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন