প্রতিনিয়ত মুখোমুখি হওয়া একটি প্রশ্ন এবং তার উত্তর নিম্নরূপ :
প্রশ্ন - তোর বয়ফ্রেন্ড নাই কেন? তুই রিলেশন কেন করিস না?
উত্তর - সব প্রশ্নের উত্তর দেওয়া যায়না। কিছু কিছু প্রশ্ন শুধু প্রশ্ন হয়েই রয়ে যায়। উত্তর গুলো সৃষ্টির আগেই মৃত্যুবরণ করে। সবার যে একটা পৃথিবী আছে সেখানে সে ছাড়া আর কেউ থাকেনা, কারোর অধিকার নেই থাকার শুধুমাত্র সেই পৃথিবীতে উত্তর গুলো উড়ে বেড়ায়। এই পৃথিবীতে আসেনা সেগুলো। ওই পৃথিবীর বাইরের কারোর সেই উত্তর জানার প্রয়োজন নেই। কারণ শুনলে হয়তো ভালো লাগবে না। আর বললেও হয়তো আজব লাগবে শুনতে।
তবুও যদি প্রচন্ড ইচ্ছে জাগে শোনার তাহলে আর কি করার ..
আসলে ব্যাপারটা হচ্ছে আমি আর ভালোবাসি না, পারি না ভালোবাসতে। আর ভালো না বাসতে জানলে প্রেম করা যায়না। একবার ভালোবাসা কি শিখতে গিয়েছিলাম কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। পরীক্ষা ভীতি আছে কিনা। ফেইল করলে খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে। তাই এখন আর কিছু পারিনা। ভালোবাসার ক, খ ভুলে গেছি।
যদি আবার কখনো ভালোবাসি তাহলে প্রেমে পরবো, মারাত্মক প্রেমে পরবো। পরে গিয়ে হাড় ভাঙ্গবো, অনেক অনেক ভালোবাসবো। দিন আসুক, ওই দিনটা আসুক শুধু।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



