somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মসংস্থান সৃষ্টিতে ডেসটিনি প্রশংসা পাওয়ার যোগ্য : রফিকুল আমীন

০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা শুরু করে ডেসটিনি সাড়ে ৪ মিলিয়নেরও বেশি মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। মিডিয়ার উচিত এই সফলতার কথা বেশি বেশি প্রচার করা। কেননা এতগুলো মানুষের জীবিকার সংস্থান যারা করেছে, তারা নিশ্চয় প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে।
গতকাল শনিবার ডেসটিনি-২০০০ লিঃ-এর অন্যতম সেলস টিম মিশন অ্যাসোসিয়েটসের 'প্রফেশনাল নেটওয়ার্কার বিল্ডিং প্রোগ্রাম' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এর আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক জসিমউদ্দিন রানা। দুই সেশনের ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড এক্সিকিউটিভ শাহ আলম, এ কে এম শফিউল্লাহ, সাইদুল ইসলাম খান। অনুষ্ঠানে শতাধিক ডিস্ট্রিবিউটরকে বিভিন্ন ধাপে সফলতার জন্য সংবর্ধনা দেওয়া হয়।
রফিকুল আমীন বলেন, ডেসটিনির এই অবস্থানের পেছনে উদ্যোক্তা এবং ক্রেতা-পরিবেশকদের ১২ বছরের ত্যাগ, তিতিক্ষা আর ভালোবাসা কাজ করেছে। এর জন্য ডেসটিনি গর্বিত। সংশ্লিষ্টদের জন্য যেটি গর্বের, ষড়যন্ত্রকারীদের জন্য সেটি প্রতিহিংসার বিষয়। সেজন্যই গৌরবে কালিমা লেপনের ষড়যন্ত্র হচ্ছে।
তিনি বলেন, ডেসটিনিকে নিয়ে বিভিন্ন মহল যে আলোচনা- সমালোচনা করছে তার অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে তথ্যবিভ্রান্তি ও তথ্যঘাটতি। সঠিক তথ্যের জন্য চেষ্টা না করে অতিউৎসাহী হয়েই অনেকে ডেসটিনিকে নিয়ে নেতিবাচক কর্মকা-ে লিপ্ত রয়েছেন। সাফল্যে পরশ্রীকাতর হয়েই একটি মহল ডেসটিনির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। ডিরেক্ট সেলিং সম্পর্কে মন্তব্য করার আগে এ বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করার আহ্বান জানান তিনি।
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহ তৈরি হলে আপলাইনে বিষয়টি জেনে নিন। যদি তারা কোনো বিষয় জানাতে না পারেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছে।
তিনি বলেন, যে ষড়যন্ত্র হচ্ছে, বুঝতে হবে কারা, কেন, কী উদ্দেশ্যে তা করছে; ডেসটিনিকে ক্ষতিগ্রস্ত করে কারা লাভবান হচ্ছে। ডেসটিনির সফল অগ্রযাত্রা রুখে দিতে চাইছে একটি মহল। কোম্পানির সব প্রকল্প সঠিক সময়ে ও সাফল্যজনকভাবে সমাপ্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে দ্বিধা বা সংশয়ের কোনো অবকাশ নেই।
লক্ষ্য অর্জনে সফল হয়ে সব সমালোচনার জবাব দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, এ জন্য ডেসটিনির ভিশনকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ধারাবাহিকভাবে সময় দিয়ে পরিশ্রম করলে সকলের জীবনেই সফলতা আসবে। নিজ নিজ অবস্থান থেকে সাবলম্বী হতে পারলে দেশ বেকারমুক্ত হয়ে যাবে।
রফিকুল আমীন বলেন, অনেক মিডিয়া মনগড়া তথ্য পরিবেশন করছে। প্রথমে বলেছিল ৭০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তারপর সেটি হয়ে গেল ৫ হাজার কোটি টাকা, এরপর এখন বলছে ৩ হাজার কোটি টাকা। এভাবে আরো মনগড়া তথ্য হয়ত ভবিষ্যতে আসবে।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×